ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

মালদ্বীপে উৎসাহ-উদ্দীপনায় কেক কেটে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মালদ্বীপে প্রবাসী নেতাকর্মীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সাপ্তাহিক ছুটির দিনে রাজধানী মালের একটি স্থানীয় রেস্টুরেন্টে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে মালদ্বীপ যুবদল।
Ourselves সভাপতিত্ব করেন মালদ্বীপ যুবদল নেতা মো. হাসেম সরকার মোঃ আফরানুল হক আশিকের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক পদপ্রার্থী মো ফরহাদ, মো. ইসমাইল, মো. সিদ্দিক, আমির রায়হান, আব্দুর রহিম, মো. ইসলাম, সদস্য সচিব মো. দেলোয়ার হোসেনসহ অসংখ প্রবাসী নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় যে অবদান রেখেছেন, তার আদর্শ থেকেই যুবদলের জন্ম। এই সংগঠন সবসময়ই দেশ, জাতি ও গণতন্ত্রের স্বার্থে কাজ করে এসেছে। বক্তারা আরও বলেন, শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবদল গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও রাখবে।
তারা বলেন, প্রবাসে থেকেও যুবদলের নেতাকর্মীরা দেশের রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থেকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে ভূমিকা রেখে চলেছেন। বক্তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
এসময় বক্তারা বাংলাদেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্রের সংকট ও জনজীবনের নানা সমস্যার কথা তুলে ধরে বলেন, শহীদ জিয়ার হাতে গড়া সংগঠন যুবদলই ভবিষ্যতের নেতৃত্বের যোগানদাতা শক্তি হিসেবে কাজ করছে।
উল্লেখ্য, ১৯৭৭ সালের ৬ অক্টোবর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি গণতন্ত্র, স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মালদ্বীপে অবস্থানরত প্রবাসী নেতাকর্মীরাও সেই ঐতিহ্য ধরে রেখে প্রতি বছর এই দিনটি উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

মালদ্বীপে উৎসাহ-উদ্দীপনায় কেক কেটে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

১২:১১:৪১ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫