
খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ
শনিবার ৮ নভেম্বর সকাল ৮ টায় খুলনার ডুমুরিয়া সাজিয়াড়া শামসুল উলুম মাদ্রাসার অফিস কক্ষে মাদ্রাসার নতুন পরিচালনা কমিটি করার লক্ষ্যে এক জরুরি বৈঠক মাদ্রাসার মুহতামিম মাওলানা মুশতাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ বৈঠকে উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে মুফতি আব্দুল কাইউম জমাদ্দারকে পুনরায় সভাপতি,আলহাজ্ব শেখ আমজাদ হোসেনসহ আরও পাঁচজনকে সহ-সভাপতি এবং মাওলানা মুশতাক আহমাদকে সাধারণ সম্পাদক করে মোট ১৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।কমিটির অন্যান্য সদস্য হলেন মুফতি শহিদুল ইসলাম,ইঞ্জিনিয়ার শেখ ওহিদুর রহমান,মাস্টার লুৎফর রহমান,শেখ হেফজুর রহমান,সরদার মনিরুজ্জামান,খান হাবিবুর রহমান,মাওলানা ইসমাইল হোসেন,হাফেজ মাওলানা তৌফিকুর রহমান,কাজী আজাদ হোসেন,মোহাম্মদ গোলাম হোসেন,আজিজুর রহমান মোড়ল,সরদার নজরুল ইসলাম,মো. হারুনুর রশিদ খান,হাফেজ আশফাখুর রহমান,মো.মফিজুর রহমান খান।নতুন কমিটির সদস্যরা মাদ্রাসার উন্নয়ন,শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রতিনিধির নাম 



















