
অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি ঃ
খাগড়াছড়ির জেলাধীন মাটিরাঙ্গা উপজেলায় পৌর বিএনপি মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ৫ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে মাটিরাঙ্গা সদর এলাকার চৌধুরী কমিউনিটি সেন্টারে পৌর মহিলা দলের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
মাটিরাঙ্গা পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক তানজিলা রুমার সঞ্চালনায় ও পৌর মহিলা দলের সভাপতি জয়শ্রী দে এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের সভাপতি কুহেলি দেওয়ান । অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি মরিয়ম আক্তার মনি এবং মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারন সম্পাদক ইব্রাহীম পাটোয়ারী ।
সমাবেশে বক্তরা বলেছেন, একটি রাজনৈতিক দল যারা স্বাধীনতা সংগ্রামে রাষ্ট্রের বিরোধিতা করেছিলো,আজও তারা বসে নেই তাদের এই কর্মকান্ড অব্যহত রেখেছেন । আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের প্রার্থীর পক্ষে ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে ও প্রচারণা চালাতে হবে। বিএনপি’র দেয়া ৩১ দফা পূর্ণ বাস্তবায়ন হলে নারীদের কে কর্মস্থানের ব্যবস্থা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান । আমাদের প্রতিদ্বন্দ্বী যারা রয়েছেন তারা হলেন বসন্তের কোকিল। হঠাৎ এসে দেখা দিয়ে আবার চলে যাবেন। প্রিয় নেতা ওয়াদুদ ভূঁইয়া যাবেন না, তিনি ছিলেন আজও আছেন সাধারণ মানুষের পাশে । সবাই মিলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রিয় নেতা ওয়াদুদ ভুইয়াকে বিজয়ী করে পাহাড়ের উন্নয়ন স্রোতধারাকে ধরে রাখবো।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, , জেলা মহিলা দল সাংগঠনিক সম্পাদক তাসলিমা সিরাজ সিমা, মাটিরাঙ্গা পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা, মাটিরাঙ্গা পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সাদ্দাম । মাটিরাঙ্গা পৌর মহিলা দল সাংগঠনিক সম্পাদক মনোয়ার বেগম সহ সকল ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ ।
প্রতিনিধির নাম 



















