ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

কুড়িগ্রাম-১ আসনে সাইফুর রহমান মনোনয়ন পাওয়ায় ভূরুঙ্গামারীতে বিএনপির আনন্দ মিছিল

ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ (ভুরুঙ্গামারী-নাগেশ্বরী) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য, কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য আলহাজ সাইফুর রহমান রানা। আজ ৩ নভেম্বর ( সোমবার) দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের চূড়ান্ত অনুমোদনের পর তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

কুড়িগ্রাম-১ আসনে আলহাজ সাইফুর রহমান রানা প্রার্থিতা আনুষ্ঠাভাবে ঘোষণার পর সোমবার সন্ধ্যায় এক বিশাল আনন্দ মিছিল করে ভূরুঙ্গামারী উপজেলা বিএনপি। এতে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলসহ অন‍্যান‍্য অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী অংশ গ্রহণ করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

মনোনয়ন পাওয়ার পর আলহাজ সাইফুর রহমান রানা বলেন, দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি জনগণের আস্থা ও ভোটের মাধ্যমে তা সম্মানিত করতে চাই। কুড়িগ্রাম-১ আসনের বিএনপি নেতাকর্মীরা তাঁর মনোনয়নকে স্বাগত জানিয়ে নির্বাচনী মাঠে প্রস্তুতি শুরু করেছেন বলে তিনি জানান।
দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় এই নেতা স্থানীয় পর্যায়ে দলে ঐক্য প্রতিষ্ঠা ও গণসংযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

কুড়িগ্রাম-১ আসনে সাইফুর রহমান মনোনয়ন পাওয়ায় ভূরুঙ্গামারীতে বিএনপির আনন্দ মিছিল

০৮:৪৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫