
ইসমাঈল হোসেন (রাজু), পানছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার গিলাতলী বিওপি এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি) এক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বাংলাদেশী মালামাল আটক করেছে।
রবিবার (২ নভেম্বর ২০২৫) বিকাল ৪টার দিকে গিলাতলী বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার মো. আইউবুর রহমানের নেতৃত্বে ১২ সদস্যের একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানান, গিলাতলী বিওপি থেকে প্রায় আড়াই কিলোমিটার উত্তর-পূর্ব দিকে নতুন পাড়া এলাকায়, মেইন পিলার হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে। এসময় টহল দল ভারতীয় সীমান্তের দিকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া বিভিন্ন ধরনের দেশীয় মালামাল আটক করে।
আটককৃত মালামালের মধ্যে ছিল—সিস্টেম প্লাস নামের কীটনাশক বিভিন্ন আকারের পাত্র, বনলতা সালসা, ব্যাবিসেট কিডনাসক, এবং বিভিন্ন প্রজাতির শুকনো মাছ যেমন চ্যাপা শুটকি, শাপলা পাতা শুটকি, পাতা শুটকি ও হাঙ্গর শুটকি ।
এ বিষয়ে পানছড়ি ৩ বিজিবির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার রোধে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।
প্রতিনিধির নাম 



















