
মালদ্বীপ প্রতিনিধি :
মালদ্বীপের রাজধানী মালের তান্দুরী রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাতাবাষির্কী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটাসহ আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। গতকাল (৩০ অক্টোবর) রাত দশটায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মালদ্বীপ যুবকদের প্রস্তাবিত সাধারণ সম্পাদক ব্যবসায়ী আঃ মান্নানের সঞ্চালনায় ও প্রস্তাবিত সভাপতি ব্যবসায়ী মোহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও শেষ পর্যায়ে সংগঠনের প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের আত্মার মাগফেরাত কামনা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ যুবদল নেতা হাজী মো. আল-আমিন, মোঃ জাহিদুল ইসলাম আবু জাহের মোল্লা মোঃ হাসান মোঃ কাইয়ুম শিকদার, অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার সভাপতি মোঃ মাসুম মুন্না সাংগঠনিক সম্পাদক ও মোঃ মাহফুজুর রহমান,
যুবদলের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ আশিকুর রহমান এম আর ইউসুফ মাহমুদ প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবদল প্রতিষ্ঠার ৪৭ বছরে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে দলের নেতাকর্মীরা সব সময় রাজপথে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতেও বিএনপির নেতৃত্বে দেশের যে কোন ক্লান্তি লগ্নে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে।
প্রতিনিধির নাম 



















