
মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি দেবিদ্বার কুমিল্লা
একটি গোষ্ঠী ছাত্র শিবির ও মহিলা জামায়াতের কুরআন তালিম বৈঠকে বাধা দিয়ে ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে।
প্রধান বক্তার বক্তব্যে উপজেলা আমীর অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন মেধাবী শিক্ষার্থীরা যেভাবে ছাত্রশিবিরকে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দিয়েছে, আগামী দিনে মানুষ জামায়াতকে এদেশের দায়িত্ব দিবে। তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি নভেম্বর মাসের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নে গণভোট নিশ্চিত করার আহ্বান জানান । এক্ষেত্রে সকল ষড়যন্ত্র মোকাবেলায় ছাত্র জনতাকে সাথে নিয়ে সরকারের পাশে থাকবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা এবিএম কামারুজ্জামানের সভাপতিত্বে ও মাওলানা জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত নির্বাচনী মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি রুহুল আমিন খান, জামায়াত মনোনীত জাফরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন।
এছাড়াও বক্তব্য রাখেন ছাত্র শিবিরের দেবিদ্বার পূর্ব জাফরগঞ্জ সাথী শাখার সভাপতি মোঃ মুমিনুল ইসলাম, মসজিদ মিশনের উপজেলা সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন মুন্সী, মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি মোঃ আকিব হোসেন, ইউপি সদস্য সাদেক খান ও স্থানীয় নেতৃবৃন্দ।
প্রতিনিধির নাম 



















