ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

নওগাঁয় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ছাত্রের মৃত্যু; বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ে গেল ট্রাক্টর

নুরুজ্জামান লিটন, জেলা প্রতিনিধি,নওগাঁ:

নওগাঁর পোরশায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয় হাবিবুর রহমান (১০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলার কপালির মোড় নামক স্থানে।
নিহতের শিশু হাবিবুর রহমান নিতপুর দিয়াড়াপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে ও নিতপুর দিয়ারাপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। 
জানা যায়, শিক্ষার্থী হাবিবুর রহমান বিদ্যালয় ছুটির পর বাড়ি ফিরছিলো। উপজেলার নিতপুর ইউনিয়নের কপালির মোড়ে সড়ক পারাপারের সময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ মৃত্যুর ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা ট্রাক্টরে আগুন ধরিয়ে দিয়ে ট্রাক্টরটি পুড়িয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। ট্রাকের আগুন নিয়ন্ত্রণে নিলেও সেটি পুড়ে নষ্ট হয়ে গেছে। 

পোরশা থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, আমি নওগাঁয় অবস্থান করায় সড়ক দুর্ঘটনায় নিহতের বিস্তারিত বলতে পারছি না। তবে বিষয়টি ফোনে শুনেছি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

নওগাঁয় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ছাত্রের মৃত্যু; বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ে গেল ট্রাক্টর

০৮:৪৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫