
মোঃ নওয়াব ভূইয়া, রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি।
“মাদককে না বলি খেলাধুলায় অংশগ্রহণ করি” এই স্লোগানকে সামনে রেখে গতকাল ২৮ই অক্টোবর রাত আনুমানিক ৯ ঘটিকায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলার কামসাইর গ্রামে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী ফাইনাল ফুটবল ম্যাচ।
স্থানীয় বালুর মাঠে আয়োজিত এই খেলায় মুখোমুখি হয় খাপাড়া স্পোর্টিং ক্লাব এবং নদ্দা ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব। ম্যাচটির নির্ধারিত সময়ে উভয় দল একটি করে গোল করায় খেলা ট্রাইব্রেকারে গড়ায়।
ট্রাইব্রেকারে খাপাড়া স্পোর্টিং ক্লাব জয় লাভ করে।
খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: নুর হোসেন বেপারী- সভাপতি ৩নং ওয়ার্ড বিএনপি, মো: তারা মিয়া -সাধারণ সম্পাদক, আফাজউদ্দীন -সহসভাপতি ৩নং ওয়ার্ড বিএনপি, ইস্রাফিল কাজী- সভাপতি যুবদল ৩নং ওয়ার্ড, তাজমল -সাধারণ সম্পাদক যুবদল, আবদুল সাত্তার – সাংগঠনিক সম্পাদক যুবদল, মাসুদ- সভাপতি ছাত্রদল ৩নং ওয়ার্ড, আমির হামজা – সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল রূপগঞ্জ থানা, মো: সোহেল খান- সাবেক সভাপতি কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রদল। মোঃ রুহুল খা- সভাপতি স্বেচ্ছাসেবক দল ৩নং ওয়ার্ড।
অতিথিরা বলেন তোমরা যদি নিয়মিত খেলাধুলা কর তাহলে শরীর থাকবে সুস্থ, মন হবে প্রফুল্ল।
এবং খেলাধুলার করার জন্য একটি বড় মাঠের ব্যবস্থা করে দিব।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
