ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ভূরুঙ্গামারীতে ৬ কেজি গাঁজাসহ আটক ৩

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৬ কেজি গাঁজাসহ তিন জনকে আটক করেছে এলাকাবাসী । শনিবার দিবাগত মধ্যরাতে স্থানীয়রা ভূরুঙ্গামারী ইউনিয়নের বাগভান্ডার গ্রামের মধুছন্দা হল পাড়ার স্বপন প্রামানিকের বাসা থেকে তাদের আটক করে। রাতেই পুলিশকে খবর দিলে থানা পুলিশ তাদের গ্রেফতার করে। আটককৃতরা হলেন,স্বপন প্রামানিক (২৪)আনোয়ার হোসেন(৪৫)ও আশরাফ আলী(২৯)
এলাকাবাসী জানায়, স্বপন প্রামানিক প্রায় দুই মাস যাবত বাগভান্ডার গ্রামের মধুছন্দা হল পাড়ায় একটি বাসায় ভাড়াটিয়া হিসাবে বসবাস করছেন। শনিবার গভীর রাতে তার বাসার সামনে রাস্তার পাশে স্থানীয়রা একটি মটরসাইকেল দেখতে পান। কিছুক্ষন পরে স্বপন প্রামানিকের বাসা থেকে আশরাফ আলী একটি ব্যাগ হাতে বের হন। ব্যাগটি মটরসাইকেলে বাঁধার সময় তাদের আচরন সন্দেহজনক মনে হলে এলাকাবাসী তাদেরকে আটক করে জিজ্ঞসা করলে তারা সদুত্তর দিতে পারে নাই। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ স্বপন প্রামানিকের বাসায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা,একটি মটর সাইকেল,৪ টি মোবাইল ফোন ও নগদ ২৩৫০ টাকা জব্দ করে।
ভূরুঙ্গামারীর থানার ওসি আল হেলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে রবিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ভূরুঙ্গামারীতে ৬ কেজি গাঁজাসহ আটক ৩

০৪:০৩:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫