
খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধিঃ
শুক্রবার(২৪ অক্টোবর) সকাল ১১টায় খুলনার ডুমুরিয়া সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ঝিলেরঘাট ঐতিহ্যবাহী ডুমুরিয়া লায়ন্স ক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে । ১৫১ ভোট পেয়ে আজমল হোসেন সভাপতি এবং ১৮২ ভোট পেয়ে আলমগীর হোসেন সাধারণ সম্পাদক এবং ৮৩ ভোট পেয়ে মোঃ টিটু শেখ কোষাধক্ষ নির্বাচিত হয়েছেন । সকাল ১১টায় থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলে। লায়ন্স ক্লাবের ১৫১সদস্যের মধ্যে ১৩৫ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনের সার্বিক দায়িত্ব পালন করেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাদের শেখ,সাবেক ইউপি মেম্বার জোনাব আলী। সহযোগী হিসেবে ছিলেন ৯ নং ইউ পি সদস্য নাজমুল হোসেন বকুল, মহিলা মেম্বার পারুল আক্তার , শ্রমিক নেতা ফরিদুল ইসলাম , বিশিষ্ট ব্যবসায়ী এনায়েত হোসেন শেখ।
লায়ন্স ক্লাবের ভোটার এবং এলাকাবাসীর উপস্থিতিতে ভোটের ফলাফল ঘোষণা হয়।
প্রতিনিধির নাম 



















