ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আজিজুল হকের নেতৃত্বে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মতবিনিময়

আরিফুর রহমান, মাদারীপুর

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর হযরত পীর সাহেব চরমোনাই মনোনীত মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা এস. এম. আজিজুল হকের নেতৃত্বে আজ বুধবার (২৩ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় কালকিনি উপজেলা ও পৌর শাখার একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন।

এ সময় প্রতিনিধি দলের পক্ষ থেকে এলাকার সার্বিক উন্নয়ন, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখা, প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা এবং আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

মাওলানা এস. এম. আজিজুল হক বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বদা শান্তিপূর্ণ ও গণমানুষের রাজনীতিতে বিশ্বাসী। আমরা প্রশাসনের সহযোগিতায় একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করি।”

সৌজন্য সাক্ষাৎকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ কালকিনি উপজেলা শাখার সভাপতি, সম্পাদকসহ পৌর ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি দল ইউএনও-কে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা ও উন্নয়নে প্রশাসনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আজিজুল হকের নেতৃত্বে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মতবিনিময়

০৬:৪০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫