ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

গুইমারায় সদ্য প্রয়াত রুবেলের এতিম সন্তানদের পাশে থাকার ঘোষণা জেলা জামায়াত আমীরের

স্টাফ রিপোর্টার :
গুইমারা উপজেলার রেনুছড়ার বাসিন্দা, ভাড়ায় চালিত হাইজ চালক মরহুম রুবেল হোসেনের মর্মান্তিক মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খাগড়াছড়ি পার্বত্যজেলা শাখার আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন। তিনি মরহুমের জানাজা ও দাফনে অংশগ্রহণের পর তাঁর রেনু ছড়াস্থ বাসায় ছুটে গিয়ে পরিবারকে সমবেদনা জানান।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন মরহুমের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে তাঁদের বাসায় যান।
পরিবারের সাথে সাক্ষাৎকালে তিনি বলেন, “মানুষ মরণশীল। জন্মগ্রহণ করলেই মৃত্যুবরণ করতে হবে। মর্মান্তিক দুর্ঘটনায় রুবেলের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ তাঁর উপর রহম করুন এবং তাঁর পরিবারকে ধৈর্য্য ধারণ করার তৌফিক দিন।”
জেলা জামায়াতের আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন এ সময় মরহুমের এতিম বাচ্চাদের পড়াশোনাসহ যে কোনো প্রয়োজনে জামায়াতে ইসলামী পাশে থাকবে বলে আশ্বাস দেন।
এসময় খাগড়াছড়ি জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবু আহমেদ, গুইমারা উপজেলা আমীর রফিকুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবু বকর ছিদ্দিক, গুইমারা উপজেলা জামায়াতের সেক্রেটারি সাজিদুর রহমান, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মইন উদ্দিন সহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং মরহুমের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

গুইমারায় সদ্য প্রয়াত রুবেলের এতিম সন্তানদের পাশে থাকার ঘোষণা জেলা জামায়াত আমীরের

০৪:০৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫