ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

রূপগঞ্জে ছাত্র বলাৎকারে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন ॥ বিক্ষোভ

মোঃ নওয়াব ভূইয়া, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার তিন ছাত্রকে বলাৎকারে অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ হোসেনের(২২) শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। গতকাল ২০অক্টোবর সোমবার ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়া এলাকায় মাদ্রাসার ছাত্র, অভিভাবক ও এলাকাবাসী এ কর্মসূচি পালন করে। মানববন্ধন পূর্বক মাদ্রাসা মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বলাৎকারের শিকার ছাত্রের পিতা ও মামলার বাদী ইয়ার আহম্মেদ।
সভায় বক্তব্য রাখেন আধুরিয়া এলাকার সমাজসেবক হাজী আলাউদ্দিন, সাইফুল ইসলাম, এডভোকেট সাইদুর রহমান, রহম আলী, আলহাজ্ব মারফত আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, রূপগঞ্জ উপজেলার আধুরিয়া ইসলামিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার নূরানী বিভাগের ছাত্রকে(১০) বলাৎকারে অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ হোসেনকে(২২) শাস্তি দিতে হবে। বলাৎকারের ঘটনায় জড়িতদের মাদ্রাসা থেকে অব্যাহতি দিতে হবে। পুরো ঘটনা তদন্ত করে ঘটনার সঙ্গে কারা কারা জড়িত ওই মাদ্রাসায় অন্যান্য শিক্ষার্থীরা বলাৎকারের শিকার হয়েছে কিনা সার্বিক বিষয় তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য রূপগঞ্জ উপজেলার আধুরিয়া ইসলামিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার নূরানী বিভাগের ছাত্রকে(১০) বলাৎকারের অভিযোগে একই মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ হোসেনকে(২২) গত ১৮অক্টোবর শনিবার রাত ১১টায় গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। এ ঘটনায় ছাত্রের পিতা ইয়ার আহম্মেদ বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। শিক্ষক মোহাম্মদ হোসেনকে পুলিশ নারায়ণগঞ্জ জেল হাজতে প্রেরণ করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

রূপগঞ্জে ছাত্র বলাৎকারে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন ॥ বিক্ষোভ

০৭:০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫