
বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে পিতা হত্যার বিচার ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে মোড়েলগঞ্জ উপজেলার ডেপুয়ার পার এলাকার আবুল কালাম খানের ছেলে মোহাম্মদ মিঠুন খান। সোমবার (২০ অক্টোবর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে মামলার আসামি চিহ্নিত সন্ত্রাসী সোহেল খান ও মডেলগঞ্জ উপজেলা জামাতের সেক্রেটারি মাকসুদ মাওলানা সহ হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিকে গ্রেফতারের দাবিতে তিনি এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, গত ৪ অক্টোবর সন্ধ্যায় আমার পিতা আবুল কালাম খান (৫০) কে পরিকল্পিতভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। সে সময় আমার চাচা মোঃ লুৎফুর রহমান খান কে কুপিয়ে জখম করে এলাকার চিহ্নিত সন্ত্রাসী, অস্ত্র হত্যা সহ অসংখ্য মামলার আসামি সোহেল খান ও মোড়েলগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাকসুদ মাওলানা সহ ২০/২২ জনের একটি দল। পরদিন মোড়েলগঞ্জ থানায় মামলা দায়ের করার পর হইতে এ পর্যন্ত দুইজন আসামি গ্রেফতার হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তাও বিষয়টি আমলে নিচ্ছে না।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাকি আসামিদের গ্রেফতারের কোন পদক্ষেপ গ্রহণ করছে না। যতদূর জানা গেছে আসামি ও তাদের আত্মীয়-স্বজনের সাথে ব্যক্তিগত যোগাযোগ থাকার কারণে হত্যা মামলার আসামিগণ প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের গ্রেফতার করছে না। সন্ত্রাসী সোহেল ও জামায়াত নেতা মাকসুদ মাওলানা মামলা প্রত্যাহার করার জন্য বিভিন্ন ভাবে হুমকি ধামকি প্রদর্শন করছে। তারা বলে থানা নাকি কিনে রাখছে। তারা আমাকে ও আমার ভাই রাব্বি খানকে বিভিন্ন মামলায় ফাঁসানোর হুমকি দিতেছে।
স্থানীয় পোলেরহাট পুলিশ ফাড়ির আইসি বদিউজ্জামান ও দুলাল দারোগা আসামীদের কাছ থেকে ব্যক্তিগত সুবিধা নিয়ে আমার বাবা হত্যাকান্ডের আগে ঘটনাস্থল ও তার আশেপাশে ঘুরে বেড়িয়েছে। তারা দুপুরে সন্ত্রাসী সোহেলের বাড়িতে ভাত খেয়েছে। আমি হত্যাকান্ডের বাদী হওয়ায় আমাকে ও আমার পরিবারের সবাইকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। মোরেলগঞ্জ থানায় রিমান্ডের আসামি নিয়ে জামাই আদর করা হচ্ছে। সংবাদ সম্মেলনে আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিবারের নিরাপত্তা দানের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান মিঠুন খান।
প্রতিনিধির নাম 



















