বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ডুমুরিয়ায় চাকুরী প্রত্যাশীদের জন্য MK Method ক্যারিয়ার কেয়ার ডুমুরিয়া শাখার শুভ উদ্বোধন

খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ

স্বপ্ন তোমার, বাস্তবায়নে ডুমুরিয়াবাসীর জন্য ঢাকা থেকে পরিচালিত ডুমুরিয়ার শিক্ষিত বেকার যুব-যুবতীদের স্বপ্ন পূরণের আশার আলো হয়ে নির্ভরতার প্রতীক হয়ে এসেছে Mk Method জব ক্যারিয়ার কেয়ার।প্রাইমারী, নিবন্ধন,নার্সিং, ক্যাডেট ভর্তি সহ বিভিন্ন পেশায় শিক্ষিত বেকারদের উজ্বল  ক্যারিয়ার গড়তে Mk Method বদ্ধপরিকর।

শুক্রবার ( ১৭) অক্টোবর বিকাল ৩ টায় চৌরঙ্গী মোড় গ্যালগো এজেন্সির  নিচতলায় বর্ণাঢ্য আয়োজনে Mk Method ডুমুরিয়া শাখার শুভ উদ্বোধন  হয়েছে।
এ অনুষ্ঠানে Mk Method ডুমুরিয়া শাখার পরিচালক সৈয়দ মেহেদী হাসান এর সভাপতিত্বে উদ্বোধনী এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন Mk Method ক্যারিয়ার কেয়ার এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ খিজির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট মোঃ আলমগীর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নাজমুল হোসেন,  সাংবাদিক খান আরিফুজ্জামান নয়ন, সাংবাদিক গাজী সোহেল আহম্মেদ, মোঃ মেজবাহ উদ্দীন প্রমুখ।

থেকে আরও পড়ুন