
অন্তর মাহমুদ, বিশেষ প্রতিনিধি ::
বাংলাদেশ সেনাবাহিনীর জাতীয় ফুটবল দলের হেড কোচ পদে সদ্য দায়িত্বভার গ্রহণ করেছেন পার্বত্য খাগড়াছড়ি জেলার কৃতি সন্তান মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া ।
জানা গেছে, মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নে জন্মগ্রহণ করেছিলেন । সে স্কুল জীবনে ছিল খুবই দুরন্ত প্রকৃতির একজন ক্রীড়া কৌশলী খেলোয়াড় । তার বড় ভাই সুলতান আহমেদ ভুইয়া ছিল তার অনুপ্রেরণা । তিনি ১৯৯৯ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করে একজন খেলোয়ার হিসেবে । ২০০০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ আর্মি ন্যাশনাল ফুটবল টিমের হয়ে বাংলাদেশের সমস্ত টুর্নামেন্ট গুলোতে দেশে এবং দেশের বাহিরে বিরতিহীনভাবে নৈপুণ্যের সাথে খেলে গেছেন ।
পরবর্তীতে ২০১৬ সালে ফুটবলের কোচিং পেশায় নিজেকে নতুনভাবে আবারও আবির্ভূত করেন । ইতিমধ্যেই কোচিং পেশায় তার সাফল্য ঢাকার মাঠে আলোড়ন তুলেছে। উত্তরা ফুটবল ক্লাব ও বিআরটিসি ফুটবল ক্লাবকে নিশ্চিত রেলিগেশন সেভ করেন এই মেধা সম্পন্ন কোচ । কাজ করেছেন ফটিস এফ সি ক্লাবেও । ২০২৫- ২৬ সিজনে ঢাকার অধিকাংশ ক্লাব তাকে পাওয়ার জন্য সিরিয়াল ধরেন । পরিশেষে বাংলাদেশ সেনাবাহিনী ফুটবল টিম ও বিআরটিসি ফুটবল টিম দুটিতে চুক্তিবদ্ধ হন। উল্লেখিত দুটি টিমেই সরকারি টিম। ইতিমধ্যে তিনি । বাংলাদেশের বিভিন্ন বয়স ভিত্তিক দল ও জাতীয় দলে তার হাতে গড়া খেলোয়াড় রয়েছেন । ইতিমধ্যেই সে ফুটবলে ইন্টারন্যাশনাল এএফ সি A লাইসেন্স কমপ্লিট করেছেন। এবং গোল কিপিং ইন্টারন্যাশনাল এএফসি level 1 কমপ্লিট করেন । এক কথায় একজন কমপ্লিট হেড কোচে হওয়ার জন্য সমস্ত যোগ্যতা তার ভিতরে রয়েছে । তার ইচ্ছা তার হাতে গড়া খেলোয়াড় একদিন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলবে। একজন শিক্ষিত ও আন্তর্জাতিক পরী মন্ডলের প্লেয়ার তৈরি করতে যা যা প্রয়োজন সে ওই পথেই হাঁটছে। তাই দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন । তার দুজন কন্যা সন্তান রয়েছে অতিথি ও অধরা এবং গুনিধর সহধর্মিনী সালমা আক্তার মৌ কে নিয়ে ইতার ছোট্ট সংসার।।।
