বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ভাঙ্গায় তথ্য সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন

মো. সাখাওয়াত হোসেন,ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় সাংবাদিক মো. সরোয়ার হোসেনের উপর নৃশংস হামলা, অন্যান্য তিন সাংবাদিক মাহমুদুল হক বাহার, সানোয়ার হোসেন, জামাল উদ্দিন তথ্য সংগ্রহ কালে আহত হওয়ায় বিচারের দাবীতে এক প্রতিবাদ সভা ও  মানব বন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সংবাদ কর্মীরা। 

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে অনুষ্ঠিত সাংবাদিক সমাবেশে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

উপস্থিত সাংবাদিকরা দেশব্যাপী কলম সৈনিকের উপর হামলা ও নির্যাতন চিত্র তুলে ধরে ক্ষুব্ধতা প্রকাশ করার পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে  দ্রুত আইনের আওতায় আনার আহবান জানান।

এসময় আরও বক্তব্য রাখেন, দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি মামুনুর রশীদ, দৈনিক খোলা কাগজ ও মাইটিভির প্রতিনিধি মো. সরোয়ার হোসেন, সাংবাদিক মাসুম অর রশিদ, মুন্সী মনিরুজ্জামান, এনসিপি নেতা আশরাফ শেখ, সাংবাদিক রফিকুল ইসলাম, সাংবাদিক সোহাগ মাতুব্বর, রবিউল ইসলাম, ওবায়দুর রহমান, মাহামুদুল হক বাহার, আখতারুজ্জামান, জাকারিয়া খান, সানোয়ার হোসেন, রিপন শেখ, আক্তারুজ্জামান প্রমুখ।

উল্লেখ্য,গত ১৫ সেপ্টেম্বর দুপুরে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নের শান্তিপূর্ণ সমাবেশ থেকে দুর্বৃত্ত চক্র ও তার দোসররা দৈনিক খোলা কাগজ ও মাইটিভির প্রতিনিধি সরোয়ার হোসেনকে কুপিয়ে জখমসহ আরও ৩জন সাংবাদিক মাহমুদুল হক বাহার, মো. সানোয়ার হোসেন, জামাল উদ্দিন তথ্য সংগ্রহকালে আহত হন। এঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।

থেকে আরও পড়ুন