বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

বদলগাছীতে ভিডব্লিউবি চাল কেলেঙ্কারি—অন্যের আইডি ব্যবহার করে সুবিধা নিলেন নারী ইউপি সদস্য

নুরুজ্জামান লিটন, জেলা প্রতিনিধি (নওগাঁ):-

তিন স্তরের যাচাইবাছাইয়ের পরেও অন্য জনের নাম দিয়ে ভিডব্লিউবি((Vulnerable Women Benefit) প্রকল্পের কার্ডের চাল তুলে আত্মসাৎ করছে ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নওগাঁ জেলার বদলগাছীতে।মনোয়ারা বেগম নামে বদলগাছী ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য তিনি স্থানীয় এক নারী মুনমুনের ভোটার আইডি ব্যবহার করে উপকারভোগীর নামে অনলাইন আবেদন করে ভিডব্লিউবি তালিকায় নাম সংযোজন করে নিয়মিত সরকারি চাল আত্মসাৎ করছেন বলে এলাকাবাসীর অভিযোগ।
এলাকাবাসী অভিযোগ করে আরও বলেন, তিনটি কমিটি থাকা সত্ত্বেও যদি এমন জালিয়াতি ঘটে, তাহলে প্রশ্ন থেকেই যায়—তদারকি করছে কে? জনগণের চাল কে খাচ্ছে?
এলাকাবাসীর দাবি, প্রকৃত উপকারভোগীরা আজও চালের মুখ দেখেন না, অথচ প্রভাবশালী ব্যক্তিরা তালিকা নিয়ন্ত্রণ করে নিজেদের স্বার্থ হাসিল করছেন। তারা দ্রুত তদন্ত ও অভিযুক্ত ইউপি সদস্যের অপসারণ দাবি করেছেন।
জানাযায়, “স্বনির্ভরতার জন্য সহায়তা”এই মূলনীতিকে অনুসরণ করে অতি দরিদ্র নারীদের খাদ্য সহায়তার পাশাপাশি
পাশাপাশি সামাজিক সুরক্ষার আলোকে স্থায়ীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন, সঞ্চয়, জীবন দক্ষতা ও আয়বর্ধক প্রশিক্ষণ, স্বাস্থ্য ও পুষ্টি নিরাপত্তার বিষয়ে সচেতনতা ও সক্ষমতা তৈরিতে ভূমিকা পালন করে থাকে। দরিদ্র,অসহায় ও দুস্থের জীবনমান উন্নমনের জন্য সরকার মহিলা ও শিশু মন্ত্রণালয়ের মাধ্যমে ২৪মাসে ৩০কেজি করে খাদ্য সহায়তার জন্য বিনামূল্যে চাল দিয়ে থাকে। এই সুবিধা পেতে পরিপত্রে কিছু শর্তাবলী দিয়ে থাকে।প্রদেয় শর্তাবলি ভঙ্গকারী উপকারভোগীদের অনুকূলে বরাদ্দকৃত কার্ড তাৎক্ষনিকভাবে বাতিল করা হবে বলে পরিপত্রে উল্লেখ আছে।বিস্ময়ের বিষয় হলো—তালিকাটি তিন স্তরের যাচাই কমিটি পেরিয়ে অনুমোদন পেয়েছে, অথচ কেউ অনিয়মটি ধরতে পারেনি।
মহিলা ও শিশু মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভিডব্লিউবি প্রকল্পের উপকারভোগী তালিকা যাচাই-বাছাইয়ের জন্য তিনটি কমিটি গঠিত হয়—প্রথম কমিটির সভাপতি ছিলেন সংশ্লিষ্ট মহিলা ইউপি সদস্য,দ্বিতীয় কমিটির সভাপতি ইউনিয়ন চেয়ারম্যান,তৃতীয় ও চূড়ান্ত কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।তিনটি কমিটির অনুমোদনের পরই ত্রাণ বিতরণ শুরু হয়। অথচ পুরো প্রক্রিয়ায় ওই ইউপি সদস্য নিজের ক্ষমতার অপব্যবহার করে এক নারীর ভোটার আইডি দিয়ে আবেদন করে তার নামে চাল তুলেছেন বলে অভিযোগ উঠেছে।
সরেজমিনে, সরেজমিনে বদলগাছী উপজেলার সদর ইউনিয়নে গিয়ে দেখা যায়, ৪নং ওয়ার্ডের তেজাপাড়া গ্রামে আলমগীরের স্ত্রী ভিডব্লিউবির উপকারভোগী মুনমুন(৩৫)কে স্বামীর বাড়িতে পাওয়া যায় নি।
এ ব্যপারে স্থানীয়রা জানান, মুনমুন বিগত ১১ বছর পূর্বে স্বামী আলমগীরের বাড়ি থেকে চলে গিয়েছে। স্বামী সাথে থাকেনা আর বাপের বাড়িতে যাওয়ার পরে স্বামীর বাড়িতে আসে নি। আর আলমগীর তো কোনদিন চাল নিতে যায় নি।
স্থানীয়রা আরও বলেন, ভিডব্লিউবি প্রকল্পের মাধ্যমে সরকার অসহায় নারীদের প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেয়। উদ্দেশ্য ছিল দরিদ্র নারীদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু মাঠ পর্যায়ে জনপ্রতিনিধিদের অনিয়ম ও প্রশাসনিক তদারকির ঘাটতির কারণে প্রকল্পের সুনাম এখন প্রশ্নবিদ্ধ। তালিকা যাচাইয়ে দায়িত্বে থাকা সদস্যই যদি জালিয়াতি করেন, তাহলে প্রকল্পের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়। বিষয়টি তদন্ত করা দরকার। প্রমাণিত হলে অভিযুক্ত মেম্বারের উপযুক্ত ব্যবস্থা নেয়া দরকার।
ভিডব্লিউবি কার্ডের ব্যপারে জানতে মথরাপুর ইউনিয়নের জগতনগর গ্রামে গিয়ে মুনমুনের সাথে কথা হলে মুনমুন বলেন, কার্ডের ব্যপারে আমি জানি না। আমি কোন আবেদন করি নি এবং আমি চাল তুলি নি। কে করেছে আমি জানি না। আমি ১১,১২বছর আগে স্বামীর বাড়ি থেকে চলে আসছি বাপের বাড়িতে এর পর আর কোনদিন আমি সেখানে যাই নি।
এ ব্যপারে মুনমুনের পিতা গছির উদ্দিন বলেন, আমার মেয়ে ১১,১২বছর আগে জামাইয়ের বাড়ি থেকে নিয়ে আসছি এর পর থেকে আর কোনদিন সেখানে যায় নি। জামাইয়ের মাথার সমস্যা আছে তাই নিয়ে আসছি। আমি মেয়ের নামে জমি দিয়েছি আর নাতিকে পড়াচ্ছি।
কার্ডের ব্যপারে জানতে চাইলে ভুক্তভোগীর মুনমুনের স্বামী আলমগীর বলেন, আমি কিছু জানি না। আপনি ভাইয়ের সাথে কথা বলেন।
তবে আলমগীরের ভাই আমজাদ বলেন, মহিলা মেম্বার আমার চাচি হয়, কার্ড বারে দিমু কা নিজেকে মধ্যে থাক বলে আমার ভাইয়ের বউয়ের আইডি দিয়ে ভিডব্লিউবির কার্ড করেছে।
এ ব্যপারে অভিযুক্ত ইউপি সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ও যাচাইবাছাই ওয়ার্ড কমিটির সভাপতি মানোয়ারা বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগটি সত্য নয় চাল ওনারা পায়। আপনি এসে সরাসরি কথা বলেন।
এ ব্যপারে বদলগাছী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম আকতার হামিদ বলেন, উক্ত নামের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যপারে জানতে চাইলে বদলগাছী উপজেলা মহিলা বিষয়ক অফিসার ফারুক আহম্মেদ বলেন, ঐ কার্ডের ব্যপারে একটি অভিযোগ# পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যপারে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ও ভিডব্লিউবির যাচাইবাছাই কমিটির সভাপতি ইশরাত জাহান ছনি বলেন, ভিডব্লিউবির উপকারভোগীর নামে সরকারি অনুদান আত্মসাৎ করার কোন সুযোগ নেই। যদি এমনটা হয় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

থেকে আরও পড়ুন