বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক -কর্মচারীর ঐক্য জোটের মহাসমাবেশের জয়পুরহাটে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মশিউর রহমান খান : বিশেষ প্রতিনিধি জয়পুরহাট জেলা :

জয়পুরহাটে বাংলাদেশ শিক্ষক সমিতির সদর উপজেলার প্রস্তুতি সভা শুক্রবার বাদ মাগরিব নভো ট্রাস্ট হাউজিং এ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত আগামী ৭ই অক্টোবর ২০২৫ ইং
ঢাকা সহোরাওয়াদী উদ্যানে ২:৩০ মিনিটে শিক্ষক ও কর্মচারীদের ঐক্য জোটের মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত মহাসমাবেশের অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই মহাসমাবেশকে সাফল্য করার জন্য মূলত এই প্রস্তুতি সভাজয়পুরহাট জেলার পক্ষে আয়োজন করা হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক জয়পুরহাট জেলা শাখার শিক্ষক ও কর্মচারী ঐক্য জোটের সদস্য সচিব, চাঁদপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন
বাংলাদেশ শিক্ষক সমিতির জয়পুরহাট সদর উপজেলা শাখার সভাপতি মো: জাহিদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক, মো: ফারুক হোসেন সাংগঠনিক সম্পাদক, মোঃ কামরুল ইসলাম প্রচার সম্পাদক, মোঃ মশিউর রহমান খান অর্থ সম্পাদক, মোঃ শাহাদাত হোসেন দপ্তর সম্পাদক, মোঃ রাসেল চৌধুরী সহ সদর উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ উক্ত সভায় শুভেচ্ছা বক্তব্য বক্তব্য রাখেন অনুষ্ঠানটি সভাপতি মোঃ জাহিদুল ইসলাম এছাড়া মো: আলমগীর হোসেন প্রধান অতিথির বক্তব্য রাখেন।
অন্যান্য সকল শিক্ষক তাদের মতামত প্রকাশ করেন।

থেকে আরও পড়ুন