ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

নওগাঁর ধামইরহাটে জাল দলিল করে জমি বিক্রির চেষ্টাকালে চারজন আটক

নুরুজ্জামান লিটন, জেলা প্রতিনিধি নওগাঁ:

নওগাঁ জেলার ধামইরহাটে জাল দলিল তৈরি করে জমি বিক্রিয় চেষ্টার অভিযোগে চার প্রতারককে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।
তারা চারজন সাব রেজিস্ট্রার অফিসের নকল নবীশ। এর আগে গতকাল সোমবার বিকেলে ধামইরহাট সাব-রেজিস্ট্রার অফিসে জাল দলিল তৈরি করে জমি বিক্রির ঘটনা ঘটে। আটককৃতদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
আটককৃতরা হলেন,ধামইরহাট উপজেলার ধামইরহাট ইউনিয়নের রুপনারায়ণপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে মোঃ মনসুর রহমান (৩২), আলমপুর ইউনিয়নের চকতিলন গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে রুহুল আমিন (৩৪), আমাইতাড়া এলাকার মোস্তাফিজুর রহমান (৫৫) ও তার ছেলে রেজওয়ান হোসেন (২৮)।
উপজেলা সাব-রেজিষ্ট্রার মাহবুবা মনির মিশু জানান, প্রতারক আসামিদের দাখিলকৃত দলিল ও সরকারি সকল কাগজপত্র যাচাইকালে প্রতারকদের প্রস্তুতকৃত দলিলটি রেজিস্ট্রি অফিস এজলাসেই জাল ও ভুয়া প্রামাণিত হওয়ায় তাদেরকে আটক করে থানায় সোপর্দ করা হয়।
পরবর্তীতে সোমবার রাতে উপজেলা সাব-রেজিস্ট্রার নিজে বাদি হয়ে আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ ইমাম জাফর বলেন, এ ঘটনায় থানায় মামলা হলে আসামীদের আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

নওগাঁর ধামইরহাটে জাল দলিল করে জমি বিক্রির চেষ্টাকালে চারজন আটক

০৭:২৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫