ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

পাইকগাছার বহুল আলোচিত টোল মিনারুলকে এনসিপি থেকে অবাঞ্ছিত ঘোষণা

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছা আ’লীগ থেকে এনসিপিতে যোগদানকারি বহুল আলোচিত মোঃ মিনারুল ইসলাম সানা ওরফে টোল মিনারুলকে এনসিপি থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় নাগরিক পার্টির পাইকগাছা উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী হাফিজ বিন আমীন ও যুগ্ম সমন্বয়কারী জিএম মেসবাহ উদ্দিন স্বাক্ষরিতই আগ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আ’লীগ সম্পৃক্ততা, সাংবাদিকদের উপর হামলা, ক্ষমতার অপব্যবহারসহ একাধিক সুস্পষ্ট অভিযোগে মো: মিনারুল ইসলাম সানাকে দল থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। 

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, উপজেলা নেতাদের সমন্বিত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো দলীয় আদর্শ ও নীতির পরিপন্থী হওয়ায় এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

দলে শৃঙ্খলা রক্ষা ও সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া ছাড়া কোন বিকল্প নেই। দলের ভাবমূর্তি নষ্ট করে ব্যক্তিগত স্বার্থে ক্ষমতার অপব্যবহার কিংবা সাংবাদিকদের উপর হামলার মতো কর্মকাণ্ড কোনো ভাবেই এনসিপি বরদাশত করে না। 

দলের নীতি-আদর্শে যারা অনুগত নয়, তাদের জন্য এনসিপিতে কোনো জায়গা নেই। উল্লেখ্য মোঃ মিনারুল ইসলাম সানার বেকারি সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করায় সোমবার সকালে স্থানীয় সাংবাদিক শাহাজামান বাদশার উপর ক্ষিপ্ত হয়ে লাঞ্চিত করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

পাইকগাছার বহুল আলোচিত টোল মিনারুলকে এনসিপি থেকে অবাঞ্ছিত ঘোষণা

১২:৪৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫