ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

বাংলাদেশ দূতাবাস রোম, কমনওয়েলথ ক্লাব ক্রিকেট টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:

ইতালির রাজধানী রোমে আয়োজিত কমনওয়েলথ ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এ বাংলাদেশ দূতাবাসের দল অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। 
এই দিনব্যাপী টুর্নামেন্টে রোমে অবস্থিত বিভিন্ন দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থা অংশগ্রহণ করে।  বাংলাদেশ দল গ্রুপপর্বে টানা জয় অর্জন করে ফাইনালে উঠে আসে এবং সেখানে প্রতিপক্ষকে পরাজিত করে ট্রফি নিশ্চিত করে। এসময় দলের একজন সদস্য সেরা ব্যাটসম্যান হিসেবে পুরস্কৃত হন।

বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান বিজয়ী দলের সদস্যদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, “এই অর্জন শুধু দূতাবাসের নয়, এটি গোটা বাংলাদেশের সম্মান।  প্রবাসে থেকেও আমাদের খেলোয়াড়রা দেশের পতাকা তুলে ধরেছে।  এ ধরণের আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয় প্রবাসীদের মধ্যে দেশের প্রতি ভালোবাসা আরও দৃঢ় করে।” 
তিনি আরও বলেন, “দূতাবাস কেবল কূটনৈতিক নয়, সংস্কৃতি ও খেলাধুলার মাধ্যমেও বাংলাদেশকে তুলে ধরতে বদ্ধপরিকর।”
এই জয়ের মাধ্যমে প্রবাসে বাংলাদেশি কূটনৈতিক প্রতিনিধিরা শুধু প্রশাসনিক নয়, ক্রীড়াক্ষেত্রেও নিজেদের সফলতা প্রমাণ করলেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, খেলোয়াড়রা এবং অন্যান্য দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

বাংলাদেশ দূতাবাস রোম, কমনওয়েলথ ক্লাব ক্রিকেট টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন

০৯:৪১:৫০ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫