ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

পীরগঞ্জে দুর্গাপুজার পর উপজেলা পর্যায়ে গনশুনানি জেলা প্রশাসক ইসরাত ফারজানা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও )প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা বলেছেন, প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেতে দুর্গাপুজার পর উপজেলা পর্যায়ে গনশুনানির আয়োজন করা হবে। যাতে করে সেখানেই সাধারণ মানুষের আভিযোগগুলো নিস্পত্তি করা যায়।
সোমবার সন্ধায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কেউটগাঁও শ্রী শ্রী দুর্গামন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জেলায় ৪৭৫ টি মন্ডপে অত্যন্ত আনন্দঘন পরিবেশে দুর্গপুজা অনুষ্ঠিত হচ্ছে। পুজা নির্বিঘ্ন করতে  মন্ডপগুলিতে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ কাজ করছেন। জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা এবং সীমান্তবর্তী এলাকায় বিজিবি সার্বক্ষনিক মনিটরিং করছেন। এছাড়াও সেনাবাহিনীও টহল অব্যাহত রেখেছেন। পুজায় আইন শৃংখলার আবনতি বা বিশৃংলা সৃষ্টির কোন আশংকা নেই।
এর আগে উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মালম্বীদের সাথে কথা বলেন জেলা প্রশাসক। এ সময় উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) এন এম ইশফাকুল কবীর, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসনা হেনা লাবনী, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা সহ সনাতন ধর্মের লোকজন উপস্থিত ছিলেন। 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

পীরগঞ্জে দুর্গাপুজার পর উপজেলা পর্যায়ে গনশুনানি জেলা প্রশাসক ইসরাত ফারজানা

০৮:১৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫