ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

আমাকে আটকাবে কে

হাসিবুর রহমান জয়

পথের কাঁটা ছিঁড়ে রক্ত ঝরে,
ঝড় এসে চিৎকার করে, ভয় জড়ায় মনে।
তবু আমি থামি না, হৃদয়ে আগুন জ্বলে,
কে পারবে আমায় বেঁধে রাখতে?

শৃঙ্খলের বেড়ি গলায়, পায়ে,
আমি তবু ছুটি, আকাশের দিকে তাকিয়ে।
স্বপ্ন আমার রঙিন, তারা ঝরা রাতের মতো,
বাধার দেয়াল ভাঙি, ধুলোয় মিশিয়ে দিই।

কেউ বলে, পথ তোমার খোঁড়া, কঠিন,
কেউ হাসে, স্বপ্ন তোমার ছায়ার মতো মিথ্যে।
আমি শুনি না, হাসি, পা ফেলি দৃপ্ত।
লক্ষ্য আমার, দিগন্তের ওপারে, অগম্য নয়।

আমার প্রাণে জ্বলে অদম্য এক শিখা,
কে সে, যে আমায় আটকাবে?
প্রতি পদক্ষেপে জয়ের গান বাজে,
মুক্তির স্রোতে ভাসি, অচিন সাগরে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

আমাকে আটকাবে কে

১১:২৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

হাসিবুর রহমান জয়

পথের কাঁটা ছিঁড়ে রক্ত ঝরে,
ঝড় এসে চিৎকার করে, ভয় জড়ায় মনে।
তবু আমি থামি না, হৃদয়ে আগুন জ্বলে,
কে পারবে আমায় বেঁধে রাখতে?

শৃঙ্খলের বেড়ি গলায়, পায়ে,
আমি তবু ছুটি, আকাশের দিকে তাকিয়ে।
স্বপ্ন আমার রঙিন, তারা ঝরা রাতের মতো,
বাধার দেয়াল ভাঙি, ধুলোয় মিশিয়ে দিই।

কেউ বলে, পথ তোমার খোঁড়া, কঠিন,
কেউ হাসে, স্বপ্ন তোমার ছায়ার মতো মিথ্যে।
আমি শুনি না, হাসি, পা ফেলি দৃপ্ত।
লক্ষ্য আমার, দিগন্তের ওপারে, অগম্য নয়।

আমার প্রাণে জ্বলে অদম্য এক শিখা,
কে সে, যে আমায় আটকাবে?
প্রতি পদক্ষেপে জয়ের গান বাজে,
মুক্তির স্রোতে ভাসি, অচিন সাগরে।