বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

জামায়াতের পাঁচ দফা দাবিতে নবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মেসবাহ সৌরভ, নবাবগঞ্জ উপজেলা প্রতিনিধি

নবাবগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াত ইসলামের উদ্যোগে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহরের প্রাণকেন্দ্র একাত্তর চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একাত্তর চত্বরে এসে সমাপ্ত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথি মোঃ আনোয়ারুল ইসলাম, কেন্দ্রীয় সূরা সদস্য, সাবেক দিনাজপুর জেলা আমির এবং জামায়াতে ইসলামের মনোনীত দিনাজপুর-৬ আসনের এমপি প্রার্থী। বিশেষ অতিথি ছিলেন সাজেদুর রহমান সাজু, সভাপতি, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, দিনাজপুর জেলা দক্ষিণ; অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা আমির ও মনোনীত চেয়ারম্যান প্রার্থী; এবং অধ্যাপক রেজাউল ইসলাম, উপজেলা সেক্রেটারি ও মনোনীত ভাইস-চেয়ারম্যান প্রার্থী। এছাড়া অন্যান্য দায়িত্বশীল নেতারা সমাবেশে বক্তব্য রাখেন।

প্রধান অতিথি মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, “পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতিতে নির্বাচনের ঘোষণা না দিলে কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে সমমনা দলগুলোকে নিয়ে জামায়াতে ইসলামী আন্দোলনের মাঠে নামবে। জনগণের অধিকার নিশ্চিত করতে এবং নির্বাচনের স্বচ্ছতা রক্ষার জন্য সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে।”

জামায়াতের পাঁচ দফা দাবি:

1. জুলাইয়ের জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন।
2. জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু।
3. সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন।
4. ফ্যাসিস্ট সরকারের জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার।
5. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ।

দলীয় নেতারা জানিয়েছেন, এই দাবিতে আন্দোলন দীর্ঘদিন ধরে চলছে। দাবি আদায় না হলে আন্দোলন আরও বৃহৎ ও সক্রিয় আকারে মাঠে নামবে। তবে বিএনপি এই দাবির বিরোধিতা করছে।

মিছিল ও সমাবেশে সাধারণ মানুষও অংশগ্রহণ করেন এবং শান্তিপূর্ণভাবে তাদের সমর্থন প্রদর্শন করেন। সমাবেশ শেষে তা শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।

থেকে আরও পড়ুন