ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

পঞ্চগড়ে ফিলিং স্টেশন থেকে চোরাই মোটর বাইক উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার মাহি ফিলিং স্টেশনের ম্যানেজার আল আমিনের অফিস কক্ষ থেকে উদ্ধার করা হয় চুরি হয়ে যাওয়া মোটরসাইকেল।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) পঞ্চগড় ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে মাহি ফিলিং স্টেশন থেকে চুরি হয়ে যাওয়া বাজাজ ডিসকোভার ১২৫ সিসি বাইকটি উদ্ধার করেন। এ সময় প্রধান আসামী আল আমিন সহ দুইজন সহযোগী ফিরোজ ইসলাম ও মেহেদী হাসান কেউ আটক করা হয়। আসামী আল আমিন চুরি হয়ে যাওয়া মোটর বাইকের বিষয়ে কোন কথা বলতে রাজি হননি।

মামলার বিবরণে জানা যায়, গত (মঙ্গলবার) ১২ আগস্ট ২০২৫ খ্রিঃ গভীর রাতে উল্লেখিত আসামীরা পঞ্চগড় পৌরসভার ৪ নং ওয়ার্ড, উত্তর জালাসী পাড়া এলাকার সফিকুল ইসলামের বাড়ি থেকে বাইকটি চুরি করে । মামলার বাদী মোঃ সফিকুল ইসলাম বলেন, অনেক খোঁজাখুঁজির পর গোপন সংবাদের ভিত্তিতে আমি নিশ্চিত হয়ে পঞ্চগড় সদর আমলী আদালত ১ মামলা দায়ের করি যার মামলা নং ৭৩৫/২৫ ।

এ সময় ডিবি পুলিশের এস আই আবু সাঈদ সহ ডিবি পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেয়।

পুলিশ জানিয়েছে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে গত কিছুদিন ধরে পঞ্চগড়ে জেলার বিভিন্ন এলাকায় চুরি ডাকাতি বৃদ্ধির ঘটনায় সাধারণ মানুষ শংকিত রয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

পঞ্চগড়ে ফিলিং স্টেশন থেকে চোরাই মোটর বাইক উদ্ধার

০৭:১২:১৫ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫