
মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:
ইতালী বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন গত ৭ই আগস্ট ইতালি রাজধানী রোমে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন। দীর্ঘ প্রায় এক মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর কিছুটা উন্নতি হওয়ায় বর্তমানে তিনি বাসায় অবস্থান করছেন।
ইতালির বিভিন্ন শহরে সাংগঠনিক সফর শেষে রোমে ফিরেই বিএনপির স্পেশাল চেয়ারপার্সন টু দ্য অ্যাফেয়ার্স অ্যাডভাইজার কমিটির সদস্য, ইতালি বিএনপির সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি প্রার্থী ঢালী নাসির উদ্দিন তাঁকে দেখতে তার নিজ বাসভবনে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন |
কামরুজ্জামান রতন এর সাথে সাক্ষাৎকালে মাহিদুর রহমান তার সুস্থতা কামনা করেন এবং দোয়া করেন আল্লাহ যেন তাকে দ্রুত সম্পূর্ণ আরোগ্য দান করেন।
এই ঘটনা শুনে তিনি গভীরভাবে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ, একইসাথে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
তিনি সংক্ষিপ্ত কথোপকথন এ বলেন প্রবাসে থেকেও দেশ ও দলের স্বার্থে নিরলসভাবে কাজ করা একজন নিবেদিতপ্রানের ওপর এ ধরনের বর্বরোচিত হামলা প্রবাসী সমাজকে হতবাক করেছে। আমরা বিশ্বাস করি, তিনি সুস্থ হয়ে আরও শক্তি ও সাহস নিয়ে প্রবাসী বাংলাদেশিদের পাশে থাকবেন। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে আরও গতিশীল করার লক্ষ ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাবেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাবেক সহ সভাপতি মাসুম বিল্লাহ, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মো: তৌহিদ কাদের, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, আল আমিন বিশ্বাস, এ বি বারেক, রোম মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন বেপারী, রোম মহানগর বিএনপি সাংগঠনিক সম্পাদক মো: বিল্লাল সহ ইতালি বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা|
প্রতিনিধির নাম 



















