ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

মাটিরাঙ্গার মানসিক ভারসাম্যহীন (পাগল) ৫ নারী-পুরুষকে ঢাকাস্থ আশ্রয়কেন্দ্রে পাঠালেন প্রশাসন

অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি :

মানসিক ভারসাম্যহীন ৫ জন নারী-পুরুষকে ঢাকার মিরপুর শাহ্ আলী আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও মাটিরাঙ্গা উপজেলা সমাজসেবা বিভাগ । মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল‘র সার্বিক সহযোগিতায় তাদেরকে আশ্রয় কেন্দ্রে পাঠানোর উদ্যোগ নেয় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরের দিকে মাটিরাঙ্গা থানার সহকারী উপপরিদর্শক (এএসঅঅই) মো. আক্তার হোসেন এর নেতৃত্বে একটি টীম মানসিক ভারসাম্যহীন ওই নারী-পুরুষকে ঢাকার উদ্দেশে নিয়ে গেছেন ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন এ ৫ জন নারী-পুরুষ মাটিরাঙ্গায় অবস্থান করছিল। তারা স্বাভাবিক জীবন যাপনে অমানবিক কষ্টকর পরিস্থিতির মধ্যে যাচ্ছিল । পাশাপাশি স্থানীয়দের বিরক্তিরও কারণ ছিল। এ নিয়ে বিভিন্ন সময়ে সচেতন মহল থেকে তাদের অন্যত্র পাঠানোর দাবী ছিল। সবশেষে স্থানীয়দের মতামতের প্রেক্ষিতে ভবঘুরে ও নিরাশ্রয় ব্যাক্তি আইন ২০১৫ অনুযায়ী মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নার্গিস সুলতানা তাদেরকে ঢাকা মিরপুর শাহ্ আলী আশ্রয়কেন্দ্রে প্রেরণ করেন।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নার্গিস সুলতানা, মাটিরাঙ্গা উপজেলা সমাজসেবা মো. আব্দুর রাশেদ, মাটিরাঙ্গা থানার এএসাই মো. আক্তার হোসেন, সাংবাদিক ও যুব রেডক্রিসেন্ট ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে মাটিরাঙ্গা উপজেলা যুব রেডক্রিসেন্ট ইউনিটের সদস্যবৃন্দ ও মাটিরাঙ্গা পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা মানুসিক ভারসাম্যহীন এসব নারী-পুরুষদের গোসল করিয়ে নতুন জামা-কাপড় পরিধান করান ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

মাটিরাঙ্গার মানসিক ভারসাম্যহীন (পাগল) ৫ নারী-পুরুষকে ঢাকাস্থ আশ্রয়কেন্দ্রে পাঠালেন প্রশাসন

০৫:০৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫