
ইসমাঈল হোসেন (রাজু), পানছড়ি প্রতিনিধি :
“কাজের আন্তরিকতা আর মানবিক সেবার জন্য মানুষ সবসময় মনে রাখে”—এ কথারই প্রতিফলন ঘটলো উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. আখতারুজ্জামান চৌধুরীর বিদায় সংবর্ধনায়। দীর্ঘ কর্মজীবন শেষে তাঁর অবসর উপলক্ষে এলাকাবাসীর উদ্যোগে সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উল্টাছড়ি কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয় এক আবেগঘন অনুষ্ঠান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ শহিদুল ইসলাম, পেশ ইমাম উল্টাছড়ি জামে মসজিদ। এরপর স্বাগত বক্তব্য রাখেন উল্টাছড়ি ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্র ফার্মাসিস্ট প্রকাশ চাকমা, ছোট পানছড়ি উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হোসেন এবং উল্টাছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. মোবারক হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মাহিম, পানছড়ি ফারিয়া আহবায়ক এনায়েত হোসেন, কোষাধক্ষ্য ইসমাঈল হোসেন (রাজু), সভাপতিত্ব করেন শেখবর মিয়া এবং সঞ্চালনা করেন মো. নাজমুল হক।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদায়ী সহকর্মীর সাথে সাক্ষাৎকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অনুতোষ চাকমা বলেন, আখতারুজ্জামান চৌধুরী কাজের প্রতি ছিলেন অত্যন্ত আন্তরিক। নিজ সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে মানুষকে সেবা দিয়েছেন। অবসরে যাওয়ার পর এলাকাবাসী তাঁকে যে সম্মান জানালেন, সেটিই তাঁর জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।”
পানছড়ি ফারিয়া কোষাধক্ষ ইসমাঈল হোসেন (রাজু) বলেন- প্রত্যন্ত এলাকার দুর্গম অঞ্চলে ৯০ দশক হতে দীর্ঘবছর আন্তরিকতা ও ভালোবাসার মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। যেখানে চাকরি জীবনে যোগদান করেছিলেন সেখান থেকেই চাকরি জীবনের সমাপ্তি নিলেন।
সদা সর্বদা হাসিখুশি ও আন্তরিকতার মাধ্যমে রোগীদের পরামর্শ ও সেবা দিতেন।ওনার সেবায় হাজার হাজার রোগী সুস্থ হয়ে উঠতো।
পানছড়ি ফারিয়ার পক্ষ থেকে আপনার অবসরজননীত বিদায়ে দোয়া ও শুভ কামনা রইলো।
বক্তারা আরো বলেন, তাঁর নিষ্ঠা, কর্মনিষ্ঠা ও সেবামূলক কর্মকাণ্ড আজীবন এলাকার মানুষ কৃতজ্ঞতার সঙ্গে মনে রাখবে। আবেগঘন পরিবেশে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁর সুস্থ, সুন্দর ও শান্তিময় অবসর জীবন কামনা করেন উপস্থিত অতিথি ও এলাকাবাসী।
