ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

রূপগঞ্জে দাহ্য পদার্থের গোডাউনে অগ্নিকান্ড

মোঃ নওয়াব ভূইয়া, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার গন্ধর্বপুর নুরুল হক মার্কেটের দাহ্য পদার্থ পেট্রোল, ডিজেল, অকটেন এবং মবিলভর্তি ড্রাম রাখার গোডাউনে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গত ২১সেপ্টেম্বর রোববার রাতে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গোডাউনের মালিক আনিসুর রহমান জানিয়েছেন, আগুনে প্রায় ৩০ থেকে ৩৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া আগুনে পার্শ্ববর্তী দুই তলা বিশিষ্ট বাড়ির ক্ষয়ক্ষতি হয়।
কাঞ্চন ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মাহফুজুর রহমান বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের তীব্রতায় তেল ভর্তি ২৫টি ড্রাম বিস্ফোরিত হয়ে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

রূপগঞ্জে দাহ্য পদার্থের গোডাউনে অগ্নিকান্ড

০৬:৩৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫