বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিন্দুকছড়িতে “ইউপিডিএফ” এর মব তৈরির চেষ্টা

স্টাফ রিপোর্টার

খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে “মব” তৈরি চেষ্টা চালিয়েছে পাহাড়ের সশস্ত্র আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ। এই ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টায় রয়েছে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রনে সিন্দুকছড়ি সেনা জোন এবং গুইমারা থানা পুলিশ কাজ করে যাচ্ছে।

জানা যায়, আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) সকালে স্কুলে যাওয়ার পথে এক ব্যাবসায়ী কলা তোলার সময় ওই স্কুলছাত্রীর গায়ে হাত লেগে পড়ে গেলে তাকে উপস্থিত উপজাতি লোকজন মারধর করে। এক পর্যায়ে মব তৈরী করে।

খবর পেয়ে সিন্দুকছড়ি জোনের একদল সেনাসদস্য ও গুইমারা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করে। এতেও ইউপিডিএফের সমর্থিত পিসিপিসহ লোকজন বাধা প্রদান করে। স্থানীয় শিক্ষার্থীদের সাথে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছে। ঘটনাস্থলে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার আইরিন আকতার সেনাবাহিনী ও পুলিশ অবস্থান করছে। বর্তমানে এ নিয়ে উত্তেজনা চলমান রয়েছে।

স্হানীয়দের কথা বলে জানাগেছে স্কুল ছাত্রীর পিতা ইউপিডিএফের সক্রিয় সদস্য হিসেবে আটক হয়েছিল। যার ফলশ্রুতিতে তুচ্ছ ঘটনাকে বড় আকার ধারন করতে মরিয়া ইউপিডিএফ। গুইমারা উপজেলায় পাহাড়ী ও বাঙালী সাধারণ মানুষের বদ্ধমূল ধারনা আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ আগামী নির্বাচনকে সামনে রেখে গুইমারা উপজেলায় হট্রগোল সৃষ্টি করে পাহাড়ি বাঙালি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পাঁয়তারা করছে যাতে তারা সাম্প্রদায়িক ইস্যুকে ভর করে সুবিধা করতে পারে এবং সেনাবাহিনীকে বিতর্কিত করতে পারে।

থেকে আরও পড়ুন