বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ইতালিস্থ মৌলভীবাজার বাসীর আয়োজনে ১৮ই সেপ্টেম্বর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা মাহিদুর রহমানের মতবিনিময়

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে সিলেট মৌলভীবাজার থেকে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় বিএনপির সাবেক সফল আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির তিন বারের সাবেক সফল সভাপতি মাহিদুর রহমান মাহিদ ইতালি আগমনে প্রবাসী মৌলভীবাজার বাসি এক মত বিনিময় সভাযর আয়োজন করা হয়েছে|

মতবিনিময় সভাটি আগামীকাল ১৮সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৮ ঘটিকায় রাজধানী রোমের বাংলা টাউন তরপিনাত্তরা রসই রেস্টুরেন্ট via Francesco baracca 19 Roma তে অনুষ্ঠিত হবে |

এতে ইতালি বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠন ও জিয়ার আদর্শের সকল নেতাকর্মীদের অংশগ্রহণ করার জন্য আহবান জানান আয়োজকরা|

থেকে আরও পড়ুন