ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

বদলগাছীতে ভুটভুটির ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

নুরুজ্জামান লিটন,জেলা প্রতিনিধি,নওগাঁ:

নওগাঁ জেলার বদলগাছীতে ভুটভুটি ও বাইসাইকেল দুর্ঘটনায় ৭০ বছর বয়সী সাইকেল আরোহী এরফান কবিরাজের মৃত্যু হয়েছে।
১৩ সেপ্টেম্বর,শনিবার সকাল সাড়ে সাতটায় বদলগাছী ছোট যমুনা নদীর ব্রিজের পূর্ব পাশে, সেনপাড়া ১০ মাথা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত এরফান কবিরাজ বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের কবিরাজপাড়ার মৃত ফজলার রাহমান কবিরাজের ছেলে। স্থানীয় পুলিশ ও সূত্রে জানা যায়, এরফান আলী শনিবার সকালে বাড়ি থেকে বদলগাছী হাটে পটল ও কাঁচা মরিচ বিক্রি করতে যাচ্ছিলেন। সেনপাড়া ব্রিজ মোড়ে পৌঁছালে মাতাজিহাট থেকে জয়পুরহাটগামী একটি গরুবাহী ভুটভুটি সরাসরি তাঁর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি পাকা রাস্তার উপর পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন।
স্থানীয়রা তাঁকে দ্রুত বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার জানান,এরফান আলী দুর্ঘনাস্থলেই মারা গেছে।

বদলগাছীর হাটের দিন হওয়ায় দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় জমে যায়। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশের এসআই আব্দুল মোমিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ভুটভুটি ও সাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

বদলগাছী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশের সুরতহাল রিপোর্ট শেষে দাফনের জন্য লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

বদলগাছীতে ভুটভুটির ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

০৪:৩৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫