বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ধর্ম-বর্ণ নির্বিশেষে বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান জামায়াত নেতা এয়াকুব আলীর

খাগড়াছড়ি:
খাগড়াছড়ি-২৯৮ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী গুইমারা উপজেলার হাতিমুড়া, হাফছড়ি ও জালিয়াপাড়া বাজারে গণসংযোগ করেছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে শুরু হওয়া এই গণসংযোগ রাত ৮টা পর্যন্ত চলে। হাতিমুড়া ও জালিয়াপাড়ায় গণসংযোগ শেষে দুইটি পথসভাও অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের তথ্য মিডিয়া সম্পাদক আবু বকর ছিদ্দিকের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী। তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ইনসাফভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের জন্য কাজ করে যাচ্ছে। যেখানে কোনো ধর্ম-বর্ণের বৈষম্য থাকবে না।” এসময় তিনি দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামীকে সমর্থন দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
পথসভা শেষে রাত ৯টায় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় মন্দির পরিদর্শনে যান। সেখানে মন্দির কমিটির সাথে তাদের মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা শেখ আহমদ উল্লাহ, জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি মো. ইউছুফ, সাবেক জেলা সেক্রেটারি মো. শাহজাহান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাজিদুর রহমান, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মইন উদ্দিনসহ উপজেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

থেকে আরও পড়ুন