
ডুমুরিয়া প্রতিনিধিঃ
খুলনার ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়ের কুখিয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে তেঁতুল গাছ কর্তনের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী পরিবারের থানায় লিখিত অভিযোগ ও সরেজমিন তথ্য সূত্রে জানাযায় কুখিয়া গ্রামের অবসর প্রাপ্ত স্কুল শিক্ষক কফিল উদ্দিনের পুত্র মোঃ অহিদুজ্জামান শেখদের বসতভিটার জমি হতে জোর পুর্বক জমির আইল সীমানার ভিতরে ১ টি বড় তেঁতুল গাছের ডালপালা কর্তন করেছে একই গ্রামের প্রভাবশালী মৃত এরশাদ আলী শেখের পুত্র মোঃ আজিজুর শেখ গংরা।
শুক্রবার(১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে আজিজুর শেখ গংরা তার দলবল নিয়ে গাছ কর্তন শুরু করে। ভুক্তভোগী পরিবার গাছের ডালাপালা কর্তনের কারণ জানতে চাইলে আজিজুর গংরা ভুক্তভোগী পরিবারের সদস্যদের মারতে উদ্যত হন। এ নিয়ে এলাকায় জনমনে মিশ্রপ্রতিক্রিয়া তৈরি হয়েছে।ভূক্তভোগী পরিবারের পক্ষ থেকে ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
ভুক্তভোগী পরিবার গণমাধ্যমকে জানান, প্রায় ১০০ বছর পুর্ব পুরুষ হতে আমাদের বসতভিটার জমি ভোখ দখল করে আসছি, আমাদের বসতভিটার দক্ষিণ পার্শ্বের আইল সীমানা নিয়ে আজিজুর গংরা দীর্ঘ দিন হতে বিরোধ করে আসছে, একাধিক বার স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সালিশী বৈঠক হয়েছে। কিন্তু আজিজুর গংরা সালিশী বৈঠক মানেনা বরং আমাদের জমির আইল সীমানার ভিতরের অর্ধ লাখ টাকা মূল্যের একটি বড় তেঁতুল গাছের ডালাপালা কেটে ক্ষতি সাধন করেছে। গাছের ডালপালা কাটার বিষয়ে আমাদের কিছু বলেনী।আমরা আইনগত সহযোগিতা কামনা করেছি।
ঘটনার বিষয়ে অভিযুক্ত আজিজুর শেখ বলেন, কফিল উদ্দিন শেখ ও আমার নামীয় জমি পাশাপাশি হওয়ায় উভয়ের আইল সীমানার উপরে তেঁতুল গাছ থাকায় আমার ২ টি ঘরের টিন, চাল,চটা নষ্ট হয়ে গেছে। বিগত ২০১৩ সালে স্থানীয় জনপ্রতিনিধি ও এলকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতে আমিন দারা সীমানা আইল নির্ধারন করে আপোষ মীমাংসা করা হয় এবং সীমানা আইলের উপরে থাকা ২ টি তেঁতুল গাছ কেটে নেওয়ার কথাবার্তা থাকলেও কফিল উদ্দিন অদ্যাবধি তেঁতুল গাছ না কেটে বিভিন্ন তালাবাহানা করতে থাকে।বরং দীর্ঘদিন আমার বসতবাড়ির ক্ষতি সাধিত হচ্ছে বিধায় আজ সকালে গাছের ডাল পালা কাটছি। গাছের ডালপালা কেটে কি করবেন জানতে চাইলে আজিজুর শেখ বলেন গাছ বিক্রি করে দিছি।
ঘটনার বিষয়ে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুূদ রানা বলেন, এ ঘটনার বিষয়ে একটা অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধির নাম 



















