
কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী ৮ নং ওয়ার্ড পশ্চিম কর্তৃক আয়োজিত ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৬ সেপ্টেম্বর শনিবার বিকাল ৫ টায় মসজিদকুড় ব্রীজ চত্ত্বরে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
৮ নং ওয়ার্ড পশ্চিম শাখার সভাপতি মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ১ নং আমাদী ইউনিয়ন যুব বিভাগের সহ-সভাপতি এবং ৮ নং ওয়ার্ড পশ্চিম এর সহ-সভাপতি মাওঃ মোঃ মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী ১ নম্বর আমাদী ইউনিয়নের সম্মানিত আমির মাওঃ সাজ্জাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঐতিহ্যবাহী বেজপাড়া হায়াতুননেছা দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সুপার মাওলানা সাইদুর রহমান। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি ১নং আমাদী ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি মাওলানা শামসুজ্জামান, ডিএফ নকশা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আশরাফুল ইসলাম, চন্ডিপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ কামরুল ইসলাম, ৮ নং ওয়ার্ড পশ্চিমের দায়িত্বশীল হাফেজ লিয়াকত আলী সানা,মোঃ জুলফিকার আলী সানা, মোঃ আব্দুল কাদের,মোঃ আবু তুহিন। কৃতি ছাত্র-ছাত্রীদের মধ্যে ক্রেস্ট প্রদানের পর প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ায় আমি মেধাবী শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এবং তোমাদের অভিভাবক ও শিক্ষক মন্ডলীকে । যাদের অক্লান্ত পরিশ্রম ও তত্ত্বাবধানে তোমরা এই কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছো।তারা প্রতিনিয়ত নিজেদের রক্তকে পানি করে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে তোমাদের এই ভালো ফলাফল করতে সহযোগিতা করেছেন।তাই তোমাদের এই মেধার সাথে জাতি গঠনে ভবিষ্যতে তোমাদের কাজ করতে হবে।
প্রতিনিধির নাম 



















