বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

হেফাজতে ইসলাম বাংলাদেশ খাগড়াছড়ি সদর এর কাউন্সিল সম্পন্ন

নুরুল কবির আরমান,বিশেষ প্রতিনিধি।।

দেশের সর্ববৃহৎ ধর্মীয় ও অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ খাগড়াছড়ি সদর উপজেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (৬সেপ্টেম্বর) শনিবার সকাল সাড়ে ১১টায় কালেক্টরেট জামে মসজিদে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এই কাউন্সিল শুরু হয়।
কাউন্সিল বাস্তবায়ন কমিটির সমন্বয়ক হাফেজ মাওলানা দ্বীন ইসলামের সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ খাগড়াছড়ি জেলার সভাপতি মাওলানা ক্বারি ওসমান গনী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি মাওলানা নুর মোহাম্মদ,
সাংগঠনিক সম্পাদক মাওলানা জামালুল হাসান, অর্থ সম্পাদক হাফেজ ক্বারি মুহাম্মদ নাছির উদ্দীন, প্রচার সম্পাদক মাওলানা নুরুল কবির আরমান, দপ্তর সম্পাদক মাওলানা রেজাউল করিম মিসবাহ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হাফেজ সাজিদ।
কাউন্সিলে মুরুব্বি ওলামায়ে কেরামের পরামর্শ ও মতামতের ভিত্তিতে সভাপতি হিসেবে হাফেজ মাওলানা দ্বীন ইসলাম, সিনিয়র সহ সভাপতি- মাওলানা ফরিদুর রহমান , সহ সভাপতি – হাফেজ তবারুক হোসাইন, সাধারণ সম্পাদক – মাওলানা মুফতি ছফিউল্লাহ্, সাংগঠনিক সম্পাদক -হাফেজ মাওলানা আলি হোসাইন কারিমী, অর্থ সম্পাদক – মাওলানা আব্দুল মান্নান, প্রচার সম্পাদক – মাওলানা শহিদুল ইসলা ও মাওলানা ইউসুফকে দপ্তর সম্পাদক করে খাগড়াছড়ি সদর উপজেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়।

থেকে আরও পড়ুন