ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে মুন্সীগঞ্জ বিক্রমপুর জাতীয়তাবাদী ফোরাম ইতালি।

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইতালিতে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করেছে মুন্সীগঞ্জ বিক্রমপুর জাতীয়তাবাদী ফোরাম ইতালি।

রাজধানী রোমে স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ফোরামের শীর্ষ নেতৃবৃন্দ সহ বিএনপির স্থানীয় শাখার সদস্য ও প্রবাসী নেতাকর্মীরা।

সংগঠনের সাধারণ সম্পাদক মামুন মোল্লা তোজানের পরিচালনায় সভাপতি রফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাবেক দপ্তর সম্পাদক কামরুল হাসান ইতালি বিএনপি’র অন্যতম সদস্য মিজান মল্লিক ও শরীফ পাই, ইতালি বিএনপির রোম মহানগরের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও রোম মহানগর বিএনপি’র সদস্য সচিব পদপ্রার্থী মজিবর সিকদার ইতালি বিএনপি নেতা শাহজাহান হাওলাদার, ইতালির যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউসার আহমেদ তাজুল, যুব নেতা জুয়েল খান, বদিউজ্জামান আরিফ, তানভির আহমেদ, সোহেল ইমন পাইক সহ অন্যান্য ব্যক্তিবর্গ|

আলোচনা সভায় বক্তারা বিএনপির গৌরবময় ইতিহাস, গণতন্ত্র পুনরুদ্ধারে দলের ভূমিকা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান তুলে ধরেন।

“প্রবাসে থেকেও আমরা দলের পাশে আছি। শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে গণতন্ত্রের লড়াই অব্যাহত রাখব।” বলেন ফোরামের নেতারা।

অনুষ্ঠানের শেষ অংশে উৎসব মুখর পরিবেশে কেক কেটে উদযাপন করা হয় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে মুন্সীগঞ্জ বিক্রমপুর জাতীয়তাবাদী ফোরাম ইতালি।

০৫:২৮:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫