ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু

নুরুজ্জামান লিটন, জেলা প্রতিনিধি নওগাঁ:

নওগাঁ জেলার আত্রাই উপজেলায় বিএনপির কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে শাওন (১৬) নামের এক কিশোর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
৩ সেপ্টেম্বর,বুধবার সকাল সাড়ে ৯টার দিকে আত্রাই উপজেলার কুশাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাওন মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের যসপাড়া গ্রামের মো. রহিদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাওন সকালে মোটরসাইকেলযোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে রওনা দেন। পথে কুশাতলা এলাকায় পৌঁছালে একটি ভটভটির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শাওনের মৃত্যু হয়।

আত্রাই থানা পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত ভটভটিটি জব্দ করে।
এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান বলেন, “ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে ভটভটি জব্দ করেছি। তবে কিশোরটি বিএনপির প্রোগ্রামে অংশ নেওয়ার উদ্দেশ্যে এসেছে কী না এ বিষয়ে নিশ্চিত করে বলতে পারছিনা। এ ঘটনায় একটি মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু

০৫:২০:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫