ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ইতালি রোমে এনসিপি ইতালির বিশেষ সভা অনুষ্ঠিত

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডায়াস্পোরা অ্যালায়েন্স ইতালি শাখার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে ইতালির রাজধানী রোমের ভিত্তরিও এমানুয়েল পার্কে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আগামী দিনে এনসিপির সাংগঠনিক কার্যক্রমকে আরও বিস্তৃত করতে এবং রোম ও আশেপাশের অঞ্চলের সকল সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে নিয়মিত সভা ও মিট-আপ আয়োজন করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ইতালির সমন্বয়কারী রাসেল মুহাম্মদ জানান, ইতালিতে বসবাসরত সকল বাংলাদেশী প্রবাসীদের সব ধরনের সমস্যা সমাধানে এনসিপি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।

তিনি বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য এনসিপি সংগ্রাম করে যাচ্ছে। প্রবাসীদের সকল নাগরিক অধিকার নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমাদের এ সংগ্রাম চলবে।

সভায় উপস্থিত ছিলেন ইসমাইল হোসেন সোহান, নুর হোসেন সৈকত, রাজা ওয়াসিম খাঁন, মোজাদ্দেদ আল মামুন, শাহরিয়ার বিন জেবিন, আলী হোসেন খান ও রাসেল মুহাম্মাদ।

অনলাইনে যুক্ত ছিলেন ইউরোপের তিন প্রতিনিধি, বেলজিয়াম থেকে ওমর ডালি, ইস্তোনিয়া থেকে নাজমুল বাশার এবং সুইজারল্যান্ড থেকে তাজুল ইসলাম শামীম। এছাড়াও ইতালির পাদোবা শহর থেকে সমন্বয়কারী সালাউদ্দিন আকন অনলাইনে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

সভায় ইউরোপের নেতৃবৃন্দ সদস্যদের সাথে পরিচিত হন এবং সংগঠনকে শক্তিশালী করার বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ইতালি রোমে এনসিপি ইতালির বিশেষ সভা অনুষ্ঠিত

০৭:৪০:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫