ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ডুমুরিয়ায় ট্রাক – ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত-৩

খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া,খুলনা প্রতিনিধিঃ

খুলনার ডুমুরিয়ায় ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালকসহ ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙ্গা নামক স্থানে এ ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ ও ডুমুরিয়া হাসপাতালে প্রেরণ করে।
জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা চুকনগরগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ন-১১-৪৬৬৪) নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার গুটুদিয়া ইউনিয়নের জিলেরডাঙ্গা নামক স্থানে খুলনাগামী যাত্রীবাহী একটি ইজিবাইককে চাপা দেয়।
এসময়ে ঘটনাস্থলে ইজিবাইক যাত্রী ডুমুরিয়ার উত্তর কালিকাপুর গ্রামের রিনা খাতুন (৩৬) ও বাগদাড়ি গ্রামের মোহাম্মদ রুস্তম আলী খান (৬৫) নিহত হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ইজিবাইক চালক ডুমুরিয়ার খরসন্ডা গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ জাহিদুর মোড়ল (২৫) মারা গেছে।
ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা এবং সিনিয়র ফায়ার ফাইটার সুবোধ মন্ডল জানান, সড়ক দুর্ঘটনায় ইজিবাইক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন এবং খুলনায় নেওয়ার পথেেএকজনের মৃত্যু হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ডুমুরিয়ায় ট্রাক – ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত-৩

০২:০৭:২০ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫