
নুরুল কবির আরমান, বিশেষ প্রতিনিধি
দেশের সর্ববৃহৎ ধর্মীয় ও অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর খাগড়াছড়ি জেলার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ শনিবার (২৩আগষ্ট) বিকাল ৩ টায় হেফাজতে ইসলাম বাংলাদেশ এর মুহতরাম আমীর বর্ষীয়ান আলেমেদ্বীন আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী’র সাথে সৌজন্য স্বাক্ষাত করেন।
আমীরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে বিশেষ নসিহত ও দোয়া করে বলেন,হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি ঈমান ও আক্বিদা ভিত্তিক সংগঠন যা মুসলিম উম্মাহর ঈমান আমালের হেফাজতের জন্য কাজ করছে। পার্বত্য অঞ্চলের মুসলমানদের ঈমান আক্বিদা হুমকির মুখে। তাই তোমরা আল্লাহর উপর ভরসা করে পরামর্শ ভিত্তিক নিয়মতান্ত্রিক ভাবে কার্যক্রম চালিয়ে যাও।
এ সময় হেফাজতে ইসলাম বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনী, সিনিয়র সহ-সভাপতি সভাপতি মাওলানা নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক মুফতি শামিম হুসাইন ফারুকী, দিঘীনালা উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা হামিদুল্লাহ নোমান, মাওলানা আনোয়ার হোসাইন মিয়াজী, মাওলানা আখতারুজ্জামান ফারুকী প্রমূখ উপস্থিত ছিলেন ।
