বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ভয়াল ২১ আগস্ট উপলক্ষে ইতালী মহিলা আওয়ামী লীগের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:

২০০৪ সালের ভয়াল ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে ইতালী মহিলা আওয়ামী লীগের উদ্যোগে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইতালি মহিলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি উম্মেহানি চৌধুরী এবং অনুষ্ঠানটি পরিচালন ছিলেন ইতালি মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীমা আক্তার পপি।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপি আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি কে এম লোকমান হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, প্রধান বক্তাা ছিলেন ইতালী মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে ইতালির আওয়ামী লীগের সহ সভাপতি নয়না আহমেদ। এছাড়াও ইতালী আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

স্মরণ সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভয়াল ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এরপর ২১ আগস্ট হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল তার বক্তব্য বলেন ২০০৪ এ ২১ আগস্টের নৃশংস গ্রেনেড হামলা ছিলো ইতিহাসের কলঙ্কজনক অধ্যায়। এটি ছিলো পরিকল্পিত হত্যাযজ্ঞ।তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল ট্রাকের মঞ্চে উপস্থিত আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সহ কেন্দ্রীয় নেতাদের হত্যার মাধ্যমে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করা।

বিশেষ অতিথি ইউরোপিয়ান আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি কে এম লোকমান হোসেন বলেন, পাকিস্তানের পরাজিত শক্তি ‘৭৫ এর ১৫ ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা, ৩রা নভেম্বর জেলখানায় চারনেতাকে হত্যা করে এবং একুশে আগস্ট আওয়ামী লীগ সভানেত্রী সহ কেন্দ্রীয় নেতাদের ওপর বর্বররচিত গ্রেনেড হামলা করে আওয়ামী লীগের নেতৃত্ব শূন্য করে একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে পরাজিত শক্তি এই হামলা করে। তার ধারাবাহিকতায় ৫ ই আগস্ট ২০২৪ ষড়যন্ত্র করে আওয়ালী সরকারকে ক্ষমতাচুত্ব করে। তিনি দলের এই দলের এই ক্লান্তি লগ্নে প্রবাসী বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বিশেষ অতিথি ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি হাবীব চৌধুরী বক্তব্যে, আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে সংঘটিত এই ভয়াল গ্রেনেড হামলা স্বাধীনতা ও গণতন্ত্রবিরোধী শক্তির ষড়যন্ত্রের নগ্ন বহিঃপ্রকাশ। তিনি আরো বলেন দলের দুঃসময়ে বঙ্গবন্ধুর আদর্শ উজ্জীগত নেতা কর্মী সব ভেদাভেদ ভূলে ফ্যাসিস্ট দখলদার ইউনুসকে উৎখাত করার লক্ষ্যে একত্রে আমাদের কাজ করি।

বিশেষ অতিথি ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি হাদিউল ইসলাম বলেন, ১৫ ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা, ২১ আগস্টের গ্রেনেড হামলা ৫ ই আগস্ট ২০২৪ আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচুত্ব করা আন্তর্জাতিক এবং এদেশীয় পাকিস্তানি পরাজিত শক্তির দোষদের ষড়যন্ত্র।

অনুষ্ঠানের প্রধান বক্তা ইতালি মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নয়না আহমেদ বলেন,একুশে আগস্ট গ্রেনেড হামলাকে স্মরণ করে ইতালি মহিলা আওয়ামী লীগ নানা প্রতিকূল অবস্থার মধ্যেও স্বরণসভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠানটি করার জন্য ধন্যবাদ জানান। আগামীতে ইতালি মহিলা আওয়ামী লীগ আরো সক্রিয় এবং সুসংগঠিত হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।।

অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী সুইট। দোয়া মাহফিলে গ্রেনেড হামলায় নিহত মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আইভীর রহমান সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

থেকে আরও পড়ুন