ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

নবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা

সৌরভ, নবাবগঞ্জ উপজেলা প্রতিনিধি,দিনাজপুর। 

দিনাজপুরের নবাবগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার বিকেল ৪টায় একাত্তর চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একাত্তর চত্বরে সমাবেশে মিলিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোকছেদুল ইসলাম।

বক্তারা বলেন, নবাবগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নেই স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ়। আন্দোলন-সংগ্রামের যেকোনো মুহূর্তে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে অগ্রণী ভূমিকা পালন করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় গণতন্ত্র পুনরুদ্ধারই স্বেচ্ছাসেবক দলের অঙ্গীকার।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, শ্রমিক দলের সভাপতি আশরাফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

নবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা

০৫:৫৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫