বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত

খান আরিফুজ্জামান(নয়ন), ডুমুরিয়া(খুলনা), প্রতিনিধিঃ

দেশের মৎস্য সম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ থেকে ২৪ আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ দেশব্যাপী উদযাপিত হচ্ছে।
এ ধারাবাহিকতায় খুলনার ডুমুরিয়ায় সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫- এর উদ্বোধন অনুষ্ঠান, র‍্যালি ও আলোচনা সভা সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয় । উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান ও প্রধান অতিথির বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন। এছাড়া, বিশেষ অতিথির বক্তব্য দেন ডুমুরিয়া‌ থানার অফিসার্স ইনচার্জ মোঃ মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মনির হোসেন, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান ও মৎস্যচাষী এ্যাডভোকেট মোঃ আলমগীর হোসেন।স্বাগত বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা মৎস্য অফিসের টেকনিক্যাল অফিসার প্রণব কুমার দাস।
অনুষ্ঠান শুরতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন ডুমুরিয়া উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা আব্দুল মালেক ও গীতা পাঠ করেন মৎস্যচাষী কৃষ্ণপদ বৈরাগী।

আলোচনার পূর্বে প্রায় ৩৫০-৪০০ জন লোকের একটি বিশাল র‍্যালি খুলনা- সাতক্ষীরা মহাসড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহীদ জোবায়েদ আলী মিলানাতনে সামনে এসে শেষ হয়। র‍্যালিতে ব্যানার ফেস্টুন সহকারে বর্ণিল সাজে মৎস্যচাষী ও মৎস্যজীবীরা য়োগ দেয়। র‍্যালির শুরুতে উপজেলা পরিষদের সামনে বেলুন ও কবুতর উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মুহাম্মদ আল আমিন। র‍্যালি শেষে ডুমুরিয়া সরকারী বালিকা বিদ্যালয়ের পুকুরে ২০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে মৎস্য খাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ডুমুরিয়া উপজেলায় ৫ জন কে বিভিন্ন বিভিন্ন পর্যায়ে জাতীয় মৎস্য পদক হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট ২০২৫ প্রদান করা হয়। পুরস্কার পেলেন ডুমুরিয়া উপজেলার টিপনা নতুন রাস্তা চিংড়ি চাষী ক্লাস্টার লিডার সাংবাদিক শেখ মাহতাব হোসেন, বাগদা চিংড়ি উৎপাদন সফল চাষী প্রশান্ত কুমার ঘোষ, আধা নিবিড় পদ্ধতিতে সফল বাগদা চিংড়ি চাষী নিত্যনন্দ মন্ডল, গলদা কার্প মিশ্র সফল চাষী শেখ শাহিনুর রহমান এবং গলদা উৎপাদন সফল ক্লাস্টার চাষী মারুফ সরদার। তাদেরকে অতিথিবৃন্দ ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন।

উল্লেখ্য ২০২৫ সালের মৎস্য সপ্তাহের কর্মসূচিতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন বিশেষ গুরুত্ব পেয়েছে। কেন্দ্রীয়ভাবে সারাদেশে সপ্তাহব্যাপী র‌্যালি, সেমিনার, প্রযুক্তি প্রদর্শন, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, মতবিনিময় সভা, সমাপনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠান সার্বিক সঞ্চালনায় ছিলেন ডুমুরিয়ার শেখ আমজাদ হোসেন দাদু ভাই।

থেকে আরও পড়ুন