ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

মানিকগঞ্জে শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে রান্না করা খাবার পুলিশ হেফাজতে

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা

আজ শুক্রবার দুপুরে গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক এমপি মফিজুল ইসলাম খান কামালের মানিকগঞ্জ শহরের পূর্ব দাশড়া এলাকায় নিজ বাসায় শেখ মজিবুর রহমানের ৫০ তম শাহাদাৎবার্ষিকী অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।

শেখ মজিবুর রহমানের ৫০ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতির বাসায় দোয়া-মাহফিলের জন্য রান্না করা খাবার নিয়ে গেছে পুলিশ।

মফিজুল ইসলাম খান কামাল বলেন, বঙ্গবন্ধু আওয়ামীলীগের একক কোনো সম্পতি নয়। তিনি জাতির জনক। তার শাহাদৎ বাষিকী করা যাবে না, সরকার থেকে এরকম কোনো নিষেধাজ্ঞা জারি হয়নি। একজন মুক্তিযোদ্ধা হিসেবে জাতির জনকের শাহাদাৎ বার্ষিকী পালন করার স্বাধীনতা আছে আমার। বঙ্গবন্ধুর শাহাদাৎ বাষিকী উপলক্ষে শুক্রবার সকালে তার নিজ বাসায় কালো পতাকা উত্তোলন, কুরান খানি ও আলোচনা সভা হয়। দুপুরে দোয়া মাহফিলের জন্য একডেক খিচুরী রান্না করা হচ্ছিল। এসময় মানিকগঞ্জ সদর থানার পুলিশ এসে পানি দিয়ে রান্না করার আগুন নিভিয়ে দেন। পরে পুলিশকে অনুরোধ করে খাবার রান্না করা হয়। এর পর পুলিশ ওই রান্না করা খাবার নিয়ে যান।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমানউল্লাহ বলেন, উপরের নির্দেশ রয়েছে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন না করার। এই কারণে মফিজুল ইসলাম খান কামালের বাড়িতে শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া ওই রান্না করার খাবার পুলিশ হেফাজতে রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

মানিকগঞ্জে শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে রান্না করা খাবার পুলিশ হেফাজতে

০৫:১৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫