বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

গুইমারায় অস্ত্র ও কার্তুজসহ ১ ইউপিডিএফ সদস্য ধৃত

জেলা প্রতিনিধিঃ-

পার্বত্য খাগড়াছড়ি জেলার গুইমারাতে সোমবার রাত আনুমানিক ১১টার দিকে বরইতলী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি চৌকস দল ঝটিকা অভিযান পরিচালনা করে ইউপিডিএফ মূল দলের এক কালেক্টরকে অস্ত্র ও কার্তুজসহ আটক করেছেন ।

২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিন্দুকছড়ি জোন সদর হতে ওয়ারেন্ট অফিসার ডিএমটি আব্দুল লতিফের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল রাত্রিকালীন টহল পরিচালনার সময় অভিযান চালায় ।

এ সময় অবৈধ কাঠের গাড়িতে চাঁদা আদায়রত অবস্থায় কালেক্টর কলইপা ত্রিপুরা (৩৫) কে আটক করা হয়। তার কাছ থেকে ০১টি দেশি লং গান (এলজি), ০১ রাউন্ড কার্তুজ এবং ০১টি বাটন ফোন উদ্ধার করা হয়।

আটক কলইপা ত্রিপুরার বাড়ি গুইমারা উপজেলার বরইতলী গ্রামে। পিতা দয়া ভোষন ত্রিপুরা এবং মাতা সাবেত্রী ত্রিপুরা। আটক ব্যক্তিকে পরবর্তীতে গুইমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, ধৃত ইউপিডিএফ সদস্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ, পাহাড়ি ও বাঙালিদের কাছ থেকে অবৈধ চাঁদা উত্তোলন এবং শান্তি বিনষ্টকারী সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে এ ধরনের অপারেশনাল অভিযান অব্যাহত থাকবে ।

থেকে আরও পড়ুন