
মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:
মুসলিম কমিউনিটি সেন্টার মাদ্রাসার উদ্যোগে এক আনন্দঘন ও শিক্ষামূলক গ্রীষ্মকালীন শিক্ষা সফরের আয়োজন করা হয়। দিনব্যাপী এই সফরে মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক ও কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুসলিম কমিউনিটি সেন্টার মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা হুমায়ুন রশীদ রাজি এবং মাওলানা মোঃ জসিমউদ্দিন। এছাড়াও শিক্ষার্থীদের অভিভাবকরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সফরের অন্যতম আকর্ষণ ছিল শিশু-কিশোরদের অংশগ্রহণে হামদ-নাত প্রতিযোগিতা ও নানা ধরণের খেলাধুলা। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন মাদ্রাসার নেতৃবৃন্দ।
এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ইসলামী আদর্শ ও সামাজিক চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
প্রতিনিধির নাম 



















