
খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ
খুলনার ডুমুরিয়ায় মরহুম মাওলানা আইনুদ্দীন আল আজাদ (রহঃ) এর রুহানী সন্তানদের নির্ঘুম প্রচেষ্টায় প্রতিষ্ঠিত জাতীয় ইসলামী সাংস্কৃতিক সংগঠন আজাদী কাফেলা শিল্পী গোষ্ঠীর উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ভয়েজ ফর বাংলা নিউ দেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় ৬ টায় উপজেলা মডেল মসজিদের হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা ছোট বয়রা কলেজ মোড় দারুল ঈমান ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি ইলিয়াস জাহানাবাদী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত খুলনা-০৫(ডুমুরিয়া-ফুলতলা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় ইসলামী সাংস্কৃতিক সংগঠন আজাদী কাফেলা ডুমুরিয়া শাখার উপদেষ্টা পরিষদের সভাপতি অধ্যাপক মুফতি আব্দুল কাইউম জমাদ্দার।
বিশেষ অতিথি ছিলেন,ডুমুরিয়া মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল মালেক,সাবেক পুলিশ কর্মকর্তা এ এম কামরুল ইসলাম।আরোও উপস্থিত ছিলেন,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব শাহজাহান জমাদ্দার,বিএনপি নেতা সরোয়ার মোড়ল,হাফেজ তৌফিকুর রহমান,আজাদী কাফেলা শিল্পী গোষ্ঠীর উপদেষ্টা আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ আলমগীর হোসেন,আজাদী কাফেলা শিল্পী গোষ্ঠীর উপজেলা শাখার শাখা পরিচালক সৈয়দ মোহাম্মদ সাহাদ বখতিয়ার,সহকারী পরিচালক হাফেজ আবু ইউসুপ,মডেল মসজিদের মুয়াজ্জিন হেদায়েতুল্লাহ,খাদেম মোঃ আতাউল্লাহ,উপজেলা জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ ওহিদুজ্জামান প্রমুখ।উল্লেখ্য এ অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন ও মদিনার বুলবুলি খ্যাত সংঙ্গীতের সফল গায়ক দাউদ আনাম, বিশেষ আকর্ষণ জাতীয় পর্যায়ে স্বর্ণপদক প্রাপ্ত ক্বারী হাফেজ ক্বারী মোঃ জাহিদুল ইসলাম ও এ্যাডভোকেট রোকনুজ্জামানের শির্ষ্য আব্দুল আলিম।অতিথি শিল্পী হিসেবে ইসলামী সংঙ্গীত পরিবেশনা করেন কলরন,আল-আযান,স্বপ্ননুর,আলোড়ন,দরদী কাফেলা,মাদানী সাহিত্য কাফেলা,রাফি হামদান শিল্পী গোষ্ঠী খুলনার খ্যাতিমান ইসলামী সংঙ্গীত শিল্পীগণ।অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন আজাদী কাফেলা শিল্পী গোষ্ঠি ডুমুরিয়া শাখা কমিটির নির্বাহী পরিচালক হাফেজ হেলাল উদ্দীন ও অনুষ্ঠান শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ তৌফিক হাসান।
